somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ এখন দরিদ্র ও মধ্যবিত্তের রাজনৈতিক দল নন।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে দরিদ্ররা ভোট বিক্রয় করে, বা করতে বাধ্য হয়; ফলে, রাজনীতিবিদরা তাদের ব্যাপারে এখন আর মাথা ঘামায় না; ভোট কেনার টাকা এখন ক্যান্ডিডেটদের কাছে আছে; শতকরা ২০ ভাগ ভোট যদি বিক্রয় হয়, তা'হলে পুরো ভোটেই অকেজো হয়ে যাওয়ার কথা; ভোট বিক্রেতারাও গণতন্ত্রকে মোটামুটি অকেজো করতে সাহায্য করছে।

গণতণ্ত্র আসলে দরকার ছিলো দরিদ্রদের জন্য, তাদের জন্য সুযোগ সৃস্টি করার জন্য; তারা যদি ১০০/২০০ টাকার বিনিময়ে নিজের অধিকার বিক্রয় করে দেয়, তখন ভয়ানক সমস্যার সৃস্টি হয়। মধ্যবিত্তরা মোটামুটি শিক্ষিত, এবং তাদের জীবনের সবকিছুই সরকারের উপর নির্ভরশীল; চাকুরী, পড়ালেখা, সম্পত্তি, সমাজিক ও অর্থনৈতিক অধিকার; সরকারের দুর্নীতিতে তারা সহজেই আক্রান্ত হয়; এই কারণে, তারা সহজেই সরকার বিরোধী হয়ে যায়, তাদের সুর, কার্যকলাপ বিরোধীদলের সাথে মিশে যায়; কিন্তু বাংলাদেশে বিরোধী দল বলতে কিছু ছিল না, কোন কালে ; ওরা পার্লামেন্টে যায় না, কারো জন্য 'বিল' আনে না ওরা; ওরা সময় কাটায় গাড়ি ভেংগে ও পত্রিকায় বিবৃতি দিয়ে; ফলে, মধ্যবিত্তের জন্য ২ পথই বন্ধ হয়ে যায়।

আওয়ামী লীগের জন্ম হয়েছিল মুসলিম লীগের বিকল্প হিসেবে; মুসলিম লীগ ছিল জমিদারদের দল। মওলানা ভাসানীর হাতে গড়া দল আওয়ামী লীগ দরিদ্রদের দল হতে পারতো; কিন্তু ভাসানীই দলে টিকতে পারেনি; উনাকে বের করে, দলটাকে দখল করে নিয়েছিল ব্যবসায়ীরা।

১৯৭০ সালের ভোটের সময়, শেখের বক্তব্য ও ৬ দফা গরীবদের মাঝে আশার সন্চার করে; আবার, শেখের প্রতি মওলানার পরোক্ষ সমর্থনও মানুষকে আশাবাদী করে তুলেছিল। কিন্তু স্বাধীনতার পর, শেখের সেই বক্তব্যের বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। ১৯৭৫ সালে এসে, শেখ বুঝেছিলেন যে, দেশের ভোটারের ৭৫ ভাগই গরীব, তাদের জন্য কিছু না করলে দেশ কোথায়ও যাচ্ছে না।

আজকের আওয়ামী লীগ পশ্চিমের ক্যাপিটেলিজমে বিশ্বাস করে; তারা জানে যে, সীমিত সম্পদের দেশে ক্যাপিটেলিজম গড়তে হলে অনেক অন্যায় হবে, অনেক অশ্রু ঝরবে, সেগুলোকে না দেখার ভান করেই নিজের লক্ষ্যে পৌঁছতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×