২য় বিশ্বযুদ্ধে হিটলার কি 'বীর' ছিল, নাকি 'খলনায়ক' ছিল, সেটা বুঝার জন্য এনালাইটিক্যাল ও লজিক্যাল ধারণার অধিকারী হতে হয়; বাংগালী তো পলাশীর যুদ্ধও ঠিকমত বুঝে পরীক্ষার খাতায় লিখতে পারে না! তারা কি করে, পাকিস্তানী বাহিনীর বিপক্ষে, সাধারণ মানুষের 'ভলনটিয়ার মুক্তিসেনাদের কমপ্লেক্স যুদ্ধকে' বুঝবে?
ভারতীয় কোন সাংবাদিক আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কি লিখছে, কোন পাকী মন্ত্রী বা রিটায়ার্ড লেফটান্যান্ট কি বলেছে, বা মংগল গ্রহের এলিয়েন, E.T. কি বলেছে, সেটা নিয়ে ঘর্মাক্ত হওয়ার আগে কি মেজর জিয়া, মেজর রফিক, মেজর জলিল, ক্যাপটেন ওলি কি লিখেছেন, বা ১১ জন সেক্টর কমান্ডার কি লিখেছেন, তা পড়া সম্ভব হয় না?
ভারতীয় কোন পাগল, বা পাকী কোন ছাগলেের মলমুত্র কি মেজর জিয়া, মেজর রফিক, ক্যাপ ওলির বই থেকে বেশী? গ্রামের চাষীর ছেলের যুদ্ধের বিবরণ, চট্টগ্রাম কলেজের ছাত্রযোদ্ধাদের বিবরণ, বেংগলের সৈনিকের বিরবরণ, ইপিআর সৈনিকের বিবরণ কি খাট মনে হয়?
আসলে আপনারা শ্রোতাও নন, পাঠকও নন, আপনাদের এনালাইসিস ক্ষমতা ছোট, দিব্য চক্ষু নেই; না হলে, ৯ মাসের মানুষের যুদ্ধ, ২২ হাজার মুক্তিযোদ্ধার আত্মদান আপনাদেরকে সঠিক ইতিহাসকে অনুধাবন করার ক্ষমতা দিতো।
ভারতীয় সাংবাদিকেরা কি ঢাকার সাংবাদিকদের থেকে অনেক বেশী দক্ষ? পাকীরা কি নিজেদের ইতিহাস জানে? তাদের কথায় এত লাফালাফি কেন? আমাদের ইতিহাস তো আমাদের জানতে হবে, আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে! এবং ইতিহাস মনে রাখা, বুঝা ও এনালাইসিস করার জন্য ভালো শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়; কোন সবাজেক্টে চান্স না পেয়ে ইসলামি হিস্ট্রি নেয়া মানে, ইতিহাস সোজা হয়ে যায়নি।
৯ মাসের যুদ্ধকে পাকী মিলিটারী সরকার পাকিস্তানের জনতা থেকে লুকায়ে রেখেছিল; তারা মানুষককে সঠিক ইতিহাস জানতে দেয়নি, এবং ১৯৭১ সালে কত জন পাকিস্তানী দেশকে বুঝতো; আবার, ইন্দিরা গান্ধীও বাংলার মানুষের যুদ্ধকে 'লো-প্রোফাইলে' রেখেছিলেন; কারণ, ভারত আমাদের অস্ত্র ও ট্রেনিং দিচ্ছিল; গান্ধী এটাকে বড় করে ফলাও করেনি, কারণ চীন ও আমেরিকা দুটোই পাকীদের পক্ষে ছিল; এবং পাকীরা চাচ্ছিল চীনকে ভারতের বিপক্ষে যুদ্ধে টানতে; ভারতের চীন পন্হিরাও আমাদের যুদ্ধকে সমর্থন করেনি; ফলে, ইন্দিরা কৌশলে মিডিয়াকে আয়ত্বে রেখেছিল, যাতে ভারতে অবস্হিত ট্রেনিং সেন্টার ইতয়াদি বেশী ফোকাস না হয়।
নিজের জাতির গল্প নিজেদের সৈনিকদের থেকে শুনুন; আপনার সম্পর্কে সব কাহিনী আপনার মা জানেন, আপনার মাসী নয়; ভাবতে শিখেন, মগজকে ব্যবহার করেন; আর ধরে নেন, পাকীি মানেই ধুর্ত ও মিথ্যুক, আর ইন্ডিয়ান মানে সবাই ইন্দিরা গান্ধী নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




