মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের একটা কানাকড়িও ক্ষতি হয়নি; কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতিটা সরকার পরিবারগুলোর ঘাঁড়ে তুলে দিয়েছিল; বরং সরকার ট্টিলিয়ন ট্রিলিয়ন ডলার মুল্যের একটা দেশ পেয়েছিল ১৬ই ডিসেম্বর, যে দেশটি ১৫ই ডিসেম্বরে ছিল পাকী সরকারের। শেখ সাহেব দেশের ক্ষতি দেখে জনসন্মুখে কেঁদেছিলেন, তখন মানুষ ভেবেছিল যে, পাকিস্তান বাংলাদেশের মানুষের যে ভয়ংকর ক্ষতি করে গেছে সরকার সেটা বহন করবে; পরে, এই ক্ষতিটা 'সরকার বহন না করাতে' পারিবারিক ক্ষতিতে পরিণত হয়, সরকারের ক্ষতি নয়।
১৬ই ডিসেম্বরে দেশকে সরকার যেভাবে পেয়েছে, সেটাই বাংলাদেশ; ১৫ই ডিসেম্বর অবধি যেসব সরকারী ভবন, সম্পদ, রাস্তাঘাট, ব্রীজ, বিদ্যুত লাইন, রেল লাইন ধ্বংস করেছে মুক্তি বাহিনী, ও শেষ দিন গুলোতে পাকী বাহিনী, সেগুলো ছিল পাকী সরকারের ক্ষতি ও জনতার ক্ষতি। ১৬ই ডিসেম্বর যে দেশটি পাওয়া গেছে, সেটাই নতুন বাংলাদেশ, সেটাতে ততকালীন সময়ে যা সম্পদ ছিলো সেটাই ততকালীন সরকারের সম্পদ।
যদি পাকী বাহিনী ভৈরবের ব্রীজটা না ভাংতো, সেটাও বাংলাদেশের সম্পদে যোগ হতে পারতো; কিন্তু পাকী বাহিনী ভাংগার আগে মুক্তি বাহিনী ঐ ব্রীজকে ভাংগার অনেক চেস্টা করেছেন, পারেননি, পাকী বাহিনী ব্রীজটিকে কড়া পাহারায় রেখে রক্ষা করেছিল; কারণ, উহা তখন পাকী সরকারের সম্পদ ছিল।
ততকালীন বাংলাদেশ সরকার সঠিকভাবে মানুষের মৃত্যুর হিসেবটা করেনি, করেছিলেন আনুমানিক; সম্পদের হিসেব মোটামুটি কিছুটা হয়েছিল, কারণ প্রথমদিকে মানুষ ভেবেছিলেন যে, সরকার হয়তো ক্ষতিপুরণ দেবে; সেই আশায় হিসেব দেয়া হয়েছিল সার্কেল অফিসার, থানায় ও ইউনিয়ন কাউন্সিলগুলোতে।
১৫ই ডেসেম্বর অবধি কয়জন সরকারী কর্মচারী প্রাণ হারায়েছিলেন কে জানে, এবং যেই সামান্য পরিমাণ সরকারী কর্মচারী প্রাণ হারায়েছিলেন, সবাই মোটামুটি পাকীদের হাতে প্রাণ হারিয়েছিলেন; পাকীরা তার ক্ষতি পুরণ দেয়নি; বাংলাদেশ সরকার ক্ষতি পুরণ দেয়ার কথা ভাবেনি।
সাধারণ মানুষের মৃত্যুর জন্য সরকার কোন ক্ষতিপুরণ দেয়নি, সরকার আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়নি; ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলো; এসব মানুষ মারা যাওয়ার কারণে, জনবলের অভাবে সরকারের কোন কার্যক্রম বন্ধ ছিলো কিনা?না, ছিলো না; ফলে, বিরাট সংখ্যক মানুষের মৃত্যুতে সরকারের কোন ক্ষতি হয়নি।
যুদ্ধে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, সবাই স্বাধীনতা পে্য়েছেন; তাই ক্ষতিপুরণ দেয়ার দরকার ছিল, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে শুরু করার সুযোগ পেতো।
সরকার চালু হওয়ার পর, ক্যাশের অভাবে কোন সরকারী কর্মচারীকে চাটাই করতে হয়েছে? হয়নি; ফলে, সরকার তারল্যার অভাবেও ভোগেনি। ২/৩ মাসের ভেতর ভারত ও ফ্রান্স বাংলাদেশেকে প্রয়োজনীয় টাকা ছাপিয়ে দিয়েছিল। মানুষ সেই টাকা বেতন ও সরকারী বিল হিসেবে নিয়েছিল, নাকি স্বর্ণ দাবী করেছিল?
আমি এই ব্যাপারটা তুলে ধরছি, একটা ব্যাপার তুলে ধরার জন্য যে, বাংলাদেশ সরকার মানুষের কস্টকে কখনো নিজের করে নেয়নি, সেটা বুঝানোর জন্য।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




