ড: এমাজুদ্দিন সাহেব বিডি-নিউজ-২৫, প্রথম আলোসহ অনেক মিডিয়ায় গণতন্ত্র, দেশের সম-সাময়িক অবস্হা নিয়ে প্রবন্ধ লিখেন; উনার লেখাগুলোতে কিছু তাত্বিক ও লজিক্যাল ভুল গত ২৫ বছর যাবত চলে আসছে, উনার পক্ষে শোধরানো সম্ভব হয়নি কোনদিন; কারণ, পাঠকদের থেকে কোন সঠিক 'ফিডব্যাক', কোন সঠিক কমেন্ট উনি কোনদিন পাননি। একই অবস্হা বিরাজ করছে সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী সাহেবের লেখায়। এ ছাড়া উনাদের ২ জনের ভাবনা অনেকটা কলোনিয়েল ও পুরাতন ক্যাপিটেলিজমের লজিকের উপর প্রতিস্ঠিত; উনারা ব্লগিং না করায়, পাঠকের কমেন্ট না পাওয়াতে, উনারা কখনো আধুনিক ভাবনার জগতে প্রবেশ করার কথা ভাবেননি।
ব্লগিং'এর প্রাণ হলো, কমেন্ট, পাঠকের ফিডব্যাক। সব ব্লগারই চান যে, পাঠক কমেন্ট করুক; তবে, আজকাল কমেন্ট পাওয়াও খুব একটা সহজ নয়, অনেক পাঠক ক্লিক করে, ২/১ লাইন পড়ে, কিছু না বলে চলে যান। অনেকে পুরোপুরি না পড়ে কমেন্টে করেন; অনেকে ব্লগারকে খুশী করার জন্য বারবারও কমেন্ট করে থাকেন।
সঠিক কমেন্ট পাওয়া একজন ব্লগারের জন্য সৌভাগ্যের সমান।
ব্লগারেরা নিজের ছোটখাট ভুল নিজে বুঝতে পারলেও, নিজের লজিক্যাল ভুলগুলো নিজে মোটামুটি টের পান না; এগুলো দক্ষ পাঠকের চোখে ও ভাবনায় ধরা পড়ে; নিজকে রিফাইন করতে হলে, পাঠকের কমেন্ট ব্লগারদের জন্য সবচেয়ে বড় নিয়ামক।
(*** আমার কমেন্ট করার ক্ষমতা রহিত করা হয়েছে; হয়তো সাময়িকভাবে...)
কমেন্টের ব্যান তুলে নেয়া হয়েছে; সবাইকে ও এডমিনদের ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




