যে কোন সরকারী প্রজেক্টের প্রাথমিক বাজেট থেকে ফাইন্যাল ব্যয় সব সময় বেশী; পদ্মা হলো সরকারের মেগা প্রজেক্ট, এটার ফাইন্যাল দাম বাড়বেই; কিন্তু শতকরা কতভাগ বাড়া সম্ভব এ ধরণের মেগা প্রজেক্টে? ১০০ কোটী টাকার প্রজেক্ট, ১০০% বেড়ে যদি ২০০ কোটী হয়ে যায় ৪/৫ বছরে, সেটা মেনে নেয়া মোটামুটি সম্ভব।
কিন্তু ২০ হাজার কোটী টাকার প্রজেক্টর খরচ যদি ১ বছরের মাথায় ৮ হাজার কোটী বাড়ার কথা বলা হয়, সেখানে ভয়ংকর ভয়ংকর ধরণের সমস্যা আছে।
বিশ্বে 'ওভার ইনভয়েস' করার দেশ হচ্ছে, চীন; তারপরেই আছে রাশিয়া, ভিয়েতনাম, কোরিয়া ইত্যাদি; আপনি ৫ ডলারের কিছু কিনে ৫ মিলিয়ন ডলারের রশিদ চাইলে ওরা দেবে; সেই জাতি আমাদের পদ্মা সেতু করছে।
চীনের থেকে যে টেন্ডার পেয়েছে বাংলাদেশ সরকার, তাতে ২০ হাজার কোটী টাকার বাজেট ধরা হয়েছে; চীনে ২/৪ বছরে, কোন কিছুর দাম বাড়ার কথা নয়, সে হোক মেটেরিয়েল, বা জনশক্তি; তা'হলে, ১ বছরে ৪০% দাম বাড়ছে কেন? প্রাইম মিনিস্টার, মুহিত সাহেব ও প্ল্যানিং স্পেশালিস্ট লোটাস সাহেবের বেতন বাড়াতে?
বিশ্ব ব্যাংক দাম ধরেছিল ২৮ হাজার কোটীর মতোই; তবে, বিশ্ব ব্যাংক সেতু করলে, সেতুর কোয়ালিটি অনেক ভালো হতো: কোয়ালিটি মেটেরিয়েল ও জনশক্তি প্রয়োগ করা হতো, ও ব্রীজ হতো অনেক ভালো।
চীনা কোয়ালিটি অনুসারে দাম ধরে, কাজের শুরুতেই ৮ হাজার কোটী বাড়ালে, আগামী ২/৩ বছরে অবশ্যই আরো ৮ থেকে ১২ হাজার কোটী বাড়াবে; অর্থাৎ সেতুর দাম ৮০% থেকে ১০০% বেড়ে যেতে পারে। এটা ভয়ংকর সংখ্যা: ১ টাকার ডবল হলো ২ টাকা; কিন্তু আড়াই বিলিয়ন ডলারের ডবল ৫ বিলয়ন ডলার।
জাতির বেকারত্ব কমানোর জন্য, পড়ালেখার জন্য যেই টাকাগুলো খরচ করা যেতো, সেইগুলো বোধ হয়, এভাবেই হাত বদল হবে; উটের রাখাল, আর ১৪ বছরের চাকরাণী বাড়তেই থাকবে পদ্মাসেতুর দামের সাথে সামানুপাতিক হারে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




