দেশে গার্মেন্ট কর্মী দরকার, আদম বেপারীদের জন্য দরকার উটের রাখাল, ও রাবার বাগানের মালী; সেটিকে সামনে রেখে সরকার ও কিছু দুর্নীতিবাজ পয়সাওয়ালা লোকেরা নতুন প্রাইভেট ইউনিভার্সিটি করেই চলছে।
একজন গার্মেন্টস কর্মীর বাচ্ছা কোন কালে, কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে পারবে না; আর যার টাকা আছে, তার যে বাচ্ছা পড়তে চাহে না, সে ক্লাশে সপ্তাহে ২/১ দিন উপস্হিত থেকে ১০ লাখ টাকায় মাস্টার ডিগ্রি কিনে নেবে।
শেখ সাহেব ও তাজুদ্দিন সাহবে যদি ১৯৭২ সালে শিক্ষাকে 'ফ্রি' ঘোষনা করতেন, আজ জাতির একজনকেও সৌদী আরবে ও মালয়েশিয়া গিয়ে লা্থি খেতে হতো না; মানুষ বিদেশে যেতেন, তবে যেতেন ডাক্তার , ইন্জিনিয়ার, কম্প্যুটার প্রফেশানেল হিসেবে। সরকার ও আদম বেপারীরা মিলে ট্রিলিয়ন ডলার আয় করেছে বাংগালীদের আরবে ও মালয়েশিয়া বিক্রয় করে, নৌকায় করে ইউরোপে নিয়ে ও পায়ে হাটায়ে সাউথ আফ্রিকায় নিয়ে।
এখন ২য় বৃহত্তম সেক্টর খুলেছে 'প্রাইভেট' ইউনিভার্সিটি; যেখানে সরকারী ইউনিভার্সিটিগুলোতে বড় করার কথা, সেখানে সকারের ভেতরের লোকেরা তাদের পরিবারকে নতুন নতুন ইউনিভার্সিটির লাইসেন্স দিচ্ছে; যেখানে লেখাপড়া কখনো হওয়ার সম্ভাবনা নেই।
আজ অবধি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রায় ২ ট্রিলিয়ন ডলার মানুষের পকেট থেকে নিয়ে গেছে; এদের ফি যোগাতে সরকারের কর্মচারীরা ঘুষের কেন্দ্রে পরিণত করেছে সরকারী অফিসগুলোকে, আর দরিদ্র চাষী জমি বিক্রয় করছে, ব্যবসায়ীরা মানুষের থেকে যেভাবে পারছে টাকা নিয়ে নিচ্ছে।
শেখ সাহেবের মেয়ের উচিত নয়, এরশাদ বা খালেদা জিয়াকে অনুসরণ করে, জাতির শিক্ষাকে দুস্টদের হাতে তুলে দেয়া।
প্রাইভেট যদি করতে হয়, ছাত্রদের মা-বাবা হবে সেইসব ইউনিভার্সিটির মালিক, দুস্টরা নয়; শেখ হাসিনা জাতির ভালো না করে খারাপ করছেন এই ধরণের প্রাইভেটের লাইসেন্স দিয়ে; উনার উচিত সরকারী ইউনিভার্সিটিগুলোকে বড় করা, বা পাবলিক ইউনিভার্সিটি খোলা, প্রাইভেট ইউনিভার্সিটির সৃস্টি জাতিকে পিছিয়ে দিচ্ছে শিক্ষায়।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




