মোটামুটি মন্ত্রী নাহিদ সাহেবের উপরও আস্হা হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল; সার্টিফিকেট বিক্রেতারা তাদের থাবা বড় করছে সময়ের সাথে, মুনাফা লুটের বড় সেক্টর হচ্ছে জাতির মগজ বিক্রয় করা, প্রাইভেট ইউনিভার্সিটি করা।
যাক, নাহিদ সাহেব কমপক্ষে নিজের মতামত প্রকাশ করেছেন,তিনি প্রাইভেট ইউনিভার্সিটির মালিকদের মুনাফা-খোর বলেছেন; এতে যদি শেখ হাসিনা বুঝতে পারেন যে, উনার বাবা থাকলে দুস্টদের হাতে এসব ব্যবসা যেতো না; এগুলো শুধু মাত্র সরকারের ব্যবসা, শিক্ষায় কারো আসার কথা নয়; যদি নিতান্ত দরকার হয়, তা'হলে এই ব্যবসা যাবে ছাত্রদের মা-বাবার হাতে।
কিছু ব্যুরোক্রেট, সরকারী কিছু লোক ও কিছু দুস্ট পয়সাওয়ালাদের যোগসাজনে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চালু হয়েছে বাংলাদেশে; এটার অবসান হওয়ার দরকার; নতুন করে লাইসেন্স দেয়ার প্রশ্ন তো উঠে না; যেগুলোর লাইসেন্স নিয়ে গেছে, সেগুলোকে ক্রমে সরকার, না হয় ছাত্রদের মা-বাবাদের অধীনে আনার প্রক্রিয়া শুরু করতে হবে।
মন্ত্রী নাহিদ সাহেবকে মানুষের পক্ষ থেকে ধন্যবাদ, উনি জাতির ক্ষতিটুকু বুঝতে পেরেছেন।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




