শেখ সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের সময়, ঢাকার সভায়, সৈয়দ আশরাফ বলেছেন, "শেখ হাসিনাকে কয়েক 'টার্ম' সময় দিতে হবে"; এটা কি আদেশ, ঘোষনা, নাকি নোটীশ? আমি পত্রিকায় পড়ছি, যারা বক্তব্য শুনেছেন, তারা বক্তব্যের সুর থেকে বুঝতে পারবেন, সৈয়দ কি বুঝাতে চেয়েছেন; কিন্তু বাক্যে কোথায়ও অনুরোধের সুর নেই!
সৈয়দ আশরাফ যদি রাজনীতি জানতেন, বুঝতেন, দেশের মানুষকে সন্মান করতেন, উনার বাক্যটি হতো দেশবাসীর কাছে অনুরোধ; উনি বলতে পারতেন, "আপনাদের অনুরোধ করছি, শেখ হাসিনাকে আপনারা কয়েক 'টার্ম' সময় দিয়ে জাতির জন্য কাজ করার সুযোগ দেবেন"।
সৈয়দ আশরাফের বড় পরিচয় হচ্ছে, উনি স্বাধীনতাকালীন সময়ে অস্হায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের পুত্রবর; বাকীগুলো আইনী পজিশন; কেরিয়ার উহ্য।
এ ধরণের কথাবার্তা কোমল রাজতন্ত্রের কথাবার্তা, আদেশ, উপদেশ, ঘোষনা, নোটীশ সবই এক সাথে; হয় মেনে নেবেন, না হয় মেনে নেবেন, কোন কিছু জানার বা বলার চেস্টা করার কোন দরকার নেই।
শেখ হাসিনাকে কয়েক টার্ম দেয়া মানে তো আশরাফ সাহেবকেও দেয়া; ঠিক আছে, আমার তরফ থেকে আমি ১০ টার্ম সময় দিলাম, চালিয়ে যান; আমাদের শুধু বললেই চলবে, "বাংলাদেশ এগিয়ে যাচ্ছে"; যতদিকে পারে এগিয়ে যাবার যাক দেশ, শুধু দক্ষিণ দিকে না এগুলেই হলো, ওদিকে বংগোপসাগর!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



