পঁচা পাকী আমলেও উচ্চ-শিক্ষা মোটমুটি ফ্রি ছিল; মানুষের আয়ের তুলনায় ফি একেবারে কম ছিল; সমস্যা ছিল 'সীটের সংখ্যা কম ছিল, এবং ইউনিভার্সিটি, মেডিক্যাল, ইন্জিনিয়ারিং স্কুলগুলো ছিল শহরে; ছেলের হোস্টেলের মাসিক ৪০ টাকা দেয়া চাষী, মুজুরদের পক্ষে সম্ভব ছিলো না।
আরেক সমস্যা, সীটগুলো ফজলুল কাদের চৌধুরী, মোনায়েম খান, একে খান, সবুর খানদের চৌদ্ধগুস্ঠী, পাকী এবং বিহারীদের দখলে চলে যেতো। পাকীরা হোন্ডা চালায়ে ক্লাশে আসতো, বাংগালীরা বাসের ভাড়াও যোগাড় করতে পারতো না।
ফ্রি পড়ার জন্য করলাম বাংলাদেশ; এখন সীট নয়, পুরো ইুনিভার্সিটি চলে গেছে আমাদের বড় ভাইদের হাতে; ফি সামান্য বেড়েছে, ১০০০ (১ হাজার) গুণ; গার্মেন্টে কাজ করে, আরবে উট চরায়ে, বা মালয়েশিয়ায় রাবার বাগানে পানি দিয়ে ছেলেমেয়েকে সেখানে পাঠাতে লাগবে ১০ বছরের বেতনের সমান, যদি না খেয়ে রাস্তায় ঘুমায়।
পড়ালেখার ফি সবচেয়ে বেশী আমেরিকায়; জার্মানী, কানাডা, ফ্রান্সে পড়ালেখা মোটামুটি ফ্রি; গত রিসেশানে ২৪ মিলিয়ন আমেরিকানের চাকুরী গেছে, জার্মানী ও কানাডায় রিসেশন প্রবেশ করতে পারেনি।
এখন প্রতি বছর, ভারত থেকে ৬৫ হাজার উচ্চ-শিক্ষিত ছেলেমেয়ে আমেরিকা গিয়ে, ঘন্টায় গড়ে ৮০ ডলার করে আয় করছে, আর আমেরিকানরা ওয়ালমার্টে ঘন্টায় ১১ ডলারে চাকুরী করছে, দিনে ১৫ ঘন্টা; যাও, মামারা ফি আরো বাড়াও!
অনেক আমেরিকান ফ্রি পড়ার আশায় সেনা বাহিনীতে যাচ্ছে, পড়ার আগে গেছে ইরাকে; তারপর আর কোনদিন ইউনিভার্সিটিতে যেতে হয়নি।
আদমজী, দাউদ, ভাওয়ানীকে তাড়ালাম, এসব " শিয়াল মামার পাঠশালা ওয়ালাদের " কি করবো?
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


