শুনলাম, ওবামার বাসস্হান, আমেরিকান বড় শয়তানের রাজধানী ওয়াশিংটন, ভার্জিনিয়া, কেনটাকি, ক্যারোলিনা, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, নিউজার্সী, নিউইয়র্ক মিলে বিরাট এলাকায় ভয়ংকর তুষার ঝড় শুরু হয়েছে; ইতিমধ্যে ১০০০ গাড়ী একসিডেন্ট হয়েছে, ৪ জন শয়তান মারা গেছে; বিদ্যুত থাকবে না অনেকদিন, গরম পানি থেকে বন্চিত করা হবে শয়তানদের; খাবার পানিও থাকবে না হয়তো। কেনটাকী হাইওয়ের উপর ৩৫ মাইল লম্বা লাইনে হাজার হাজার গাড়ী আটকা পড়েছে, সেগুলোর ভেতর মহা শয়তানরা আটকা পড়েছে।
৮০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে; একা এয়ারপোর্টগুলোতে হাজার টন লবন ফেলেছে; এতে কিছুই হচ্ছে না। আবার কিছু এলাকায় সমাদ্রিক প্লাবন হবে; গাছের মাথায় হয়তো মাছ পাওয়া যাবে।
এতে প্রায় সাড়ে ৮ কোটী মানুষের উপর বড় গজব নেমে এসেছে; 'মহা প্লাবন'এ এত মানুষ ভিকটিম হয়েছিল কিনা কে জানে? দুস্ট মানুষের উপর গজব নামলে, ভালো মানুষকে এই ভয়ংকর অবস্হার মাঝ দিয়ে যেতে হয়; আপনারা জানেন, আমেরিকার এই অন্চলে কয়েক লাখ আরব, পাকিস্তানী ও বাংলাদেশীও বাস করে; আমেরিকান শয়তানদের কারণে এই ভালো মানুষগুলোও গজবের ভয়ংকরতাকে অনুভব করছেন, অকারণে।
আসলে প্রকৃতি দুর্যোগের উপর মানুষের হাত নেই, এবং কিছু মানুষ কোন বিপদকে বিপদ মনে করে না; আজ ৪ দিন থেকে প্রচন্ড প্রচারণার পরও, মানুষকে থামানো যায়নি; মানুষ এর মধ্যে ড্রাইভ করে বিপদে পড়ছে।
বিশ্বে জলবায়ু বদলাচ্ছে, এবারের তুষার ঝড় হচ্ছে দক্ষিণ এলাকায়; এটা মোটামুটি কিছুটা গরম এলাকা। আমেরিকান সাধারণ মানুষ খুবই ভালো মানুষ বর্তমান বিশ্বে; এরা এখন সবচেয়ে কম বর্ণবাদী, এরা বিশ্বের সবাইকে সাহায্য করতে চায়; এরা চীনাদের তুলনায় ফেরেস্তা, ভারতীয়দের তুলনায় দেবতা; এদের সরকারগুলো ধনী ব্যবসায়ী ও ধনী মানুষদের দ্বারা পলিচালিত, তাই তাদের অনেক পদক্ষেপে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে না; সাধারণ মানুষ চেস্টা করছে, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে, একটা সুন্দর বিশ্ব গড়ে তুলতে; তারা জানে যে, তারা বিশ্বের মোড়ল, তাদের ভালো হওয়া দরকার।
বিশ্বে কোনদিন গজব হয়নি; মহা-প্লাবনও গজব ছিলো না, গজব বলতে কিছু নেই; এগুলো প্রকৃতির নীতি, প্রকৃতির কর্মকান্ড; অতীতের মানুষ প্রকৃতিকে বুঝতে পারেনি, তাই মানুষকে খারাপ বলে, মানুষের উপর মহা প্লাবন চাপিয়ে দিয়েছে।
গ্লোবেল ওয়ার্মিং'এ আগামীতে যদি বাংলাদেশের একাংশ ডুবে যায়, এর অর্থ এই নয় যে, বাংগালীরা খারাপ মানুষ; ১৯৭০ সাল ও পরে ভয়ংকর বন্যায় দক্ষিণ বাংলার লাখ লাখ মানুষ প্রাণ হারায়েছে; এর অর্থ এই নয় যে, বাংলাদেশের দক্ষিণ অন্চলের মানুষ খারাপ, আর ঢাকার মানুষেরা পীর ফকির।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




