১৯৬০ সালের ভারতীয় নেতারা, ব্যুরোক্রেটরা জানতো যে, ভারতে মানুষ বাড়বে, তাদের জন্য খাদ্য, শিক্ষা, চাকুরীর দরকার হবে; তখন থেকে তারা নদীতে বাঁধ দিয়ে বিদ্যুত উৎপাদন, সেঁচের জন্য ফিডার খাল ডিজাইন করছিল। ১৯৭৫ সালে যখন বাংগালীরা তাদের নেতার রক্তে ঢাকা ভাসাচ্ছিল, তখন ভারতীয়রা ফারাক্কাতে পরীক্ষামুলক পানি নিয়ন্ত্রন শুরু করেছেিল।
আজকের শীতের দিনে, ফারাক্কার ওপাশে শত-মাইল লম্বা এক টুই টুম্বুর হ্রদ, এক নীল সাগর, জীবনের সমারোহ; একই সময়ে, ফারাক্কার এই পাশে, মানুষের হতাশার, দুর্ভাগ্যের এক বেদনার বালু চর।
পানি আসছে, কম পানি আসছে, যা আসছে নীচের দিকে চলে যচ্ছে; পানি তো জমছে না; ফলে হ্রদ হচ্ছে না; যদি প্রাকৃতিকভাবে, বিনা বাধায় পানি আসতো, তা'হলে শুধু চলমান স্রোতে নদীকে নদী মনে হতো; কিন্তু ভারতে যেভাবে মানুষ বাড়ছে, তারা কি নদীতে বাঁধ না দিয়ে থাকবে?
গংগা ও পদ্মার পানি, নদীর ২ তীরের মানুষের চাহিদা মিটায়ে বেশী হলে, দুরের মানুষ তা ভোগ করবে; পদ্মার তীরের মানুষকে বন্চিত করে, সেই পানিকে কলিকাতার মানুষকে দেয়া অপরাধ; শীতে পদ্মাকে জমিয়ে হ্রদ বানায়ে, পানির লেভেল উপরে তুলে, সেই পানিকে মরা হুগলীতে নেয়া পুরোপুরি অপরাধ। পদ্মার নিজস্ব লোকালয় আছে; পদ্মার পানি দিয়ে হুগলীর মানুষকে পালন করা ভয়ংকর অপরাধ।
শীতকালে ওপাশে পানির লেভেল উপরে রাখলে, বর্ষার শুরুতে এই পানি ছেড়ে দিতে হবে; তখন এপারের কারো পানির দরকার নই।
ভারতের ব্যুরোক্রটরা শিক্ষা ও দক্ষতার দিক থেকে আমাদের ব্যুরোক্রটদের থেকে উপরে; ভারতের রাজনৈতিক স্হিতিশীলতার কারণে, ব্যুরোক্রটরা জনতার নিকট জবাবদিহী; আইনের কারণে, ও রাজনৈতিক কারণে, ব্যুরোক্রটরা সৎ; ফলে, ভারতের ব্যুরোক্রটরা মানুষের জন্য কাজ করছে। আমাদের অর্ধেক ব্যুরোক্রেট ইংরাজীও জানে না, অর্ধেক ওএসডি; ওএসডি'দের কাজ হলো দেশের ক্ষতি করা; আমাদের ব্যুরোক্রেটরা অসৎভাবে আয় করতে চাকুরীর বিরাট সময় ব্যয় করে; ফলে, ভারতের থেকে পানি আনা সম্ভব হয়নি; দক্ষতা নেই, সময় নেই; কেহ লেগে থাকেনি।
এখন পথ খুজতে হবে; সুস্হ প্রতিবেশীর নিয়ম, ইন্জিনিয়ারিং ও টেকনোলোজী প্রয়োগ করে, ও পানি সংরক্ষণ করে ফারাক্কার সমাধান আমাদের করতে হবে; সরকারের সাথে মিলে, শিক্ষিতদের একটি অর্গেনাইজেশনকে পানি বন্টনের জন্য উদ্যোগ নিতে হবে।
ভারতকে চাপ দিতে হবে যে, পদ্মার পানি হুগলীতে নেয়া যাবে না; এবং দরকার হলে, কলিকাতার পোর্টকে ৪০/৫০ মাইল দক্ষিণে নিতে সাহায্য করা হবে কলিকাতাকে; গংগা ও পদ্মার মানুষের অধিকার রক্ষণের জন্য আমাদেরকে শক্তিশালী একটি অর্গেনাইজেশন গড়ে তুলতে হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




