
বৃটিশ-বিরোধী আত্মা নিয়ে জন্মেছিলেন কবি নজরুল; সেই কবি নজরুলকে স্কুল ত্যাগ করে, ১৭ বছর বয়সে বৃটিশ মিলিটারীতে যোগ দিতে হয়েছিল ভাইবোনদের জন্য সামান্য আয়ের জন্য, এটাই ছিল সেইদিনের অর্থনীতি। ১৯২২ সালে পুরো বাংলা ও ভারত জানতো যে, বাংলা সাহিত্যে এক নতুন ধুমকেতুর আগমন ঘটেছে; রবি ঠাকুরও জানতেন, কিন্তু শান্তি নিকেতনে কবি নজরুলের স্হান হয়নি শিক্ষক হিসেবে।
কবি নজরুলকে ভালোবাসতেন শেরে-বাংলা একে ফজলুল হক; আইনবিদ, মুসলীম লীগার হিসেবে, ও শিক্ষায় একে ফজলুল হকের বিরাট অবদান থাকায়, তিনি হাজার হাজার মানুষকে চাকুরী পেতে সাহায্য করেছেন; কিন্তু কবি নজরুলকে 'বাংলার শিক্ষক' হিসেবে চাকুরী দিতে পারেননি; কারণ, কবি ১০ ক্লাশ (এনট্র্যাসন্স ) পাশ করেননি।
কবি নজরুল কি ড: শহীদ উল্লাহ থেকে, ড: হুমায়ুন আজাদ থেকে বাংলা কম জানতেন? আসলে পড়ালেখার ডিগ্রি না থাকলে, শুধু বাংলার কোন দাম নেই।
চট্টগ্রামের মোখলেছ, উত্তর বংগের মফিজ, আর সিলেটের পাখী মিয়ার বাংলার কোন দাম নেই; একুশে ফেব্রুয়ারী এদের বাংলার জন্য নয়; একুশে ফেব্রূয়ারী হচ্ছে, যাদের ডিগ্রি আছে তাদের জন্য, হোক সেই ডিগ্রি উর্দু ভাষায়।
২১ বাংলাকে সাহায্য করেনি কোনভাবে; ২১ উর্দুকে ঠেকায়েছে ভালোভাবে, সেদিনের পরিস্হিতিতে ঠেকানোর দরকার ছিল; কারণ, সেদিনের চাকুরী বলতে যা ছিল, তা'হলো সরকারী চাকুরী; সেটা পেতে হলে উর্দু জানার দরকার হয়ে পড়তো; তা'হলে সেদিনের ৬% শিক্ষিত বাংগালীও চাকুরী থেকে বন্চিত হতো।
১৯৪১ সালে কবি অসুস্হ হওয়ার পর, চরম দরিদ্রতার মাঝে দিন কাটায়েছেন; ভারত স্বাধীন হওয়ার পর, উনি সামান্য ভাতা পেয়েছিলেন, যা দি্যে উনার পরিবার স্বচ্ছলভাবে চলতে পারতো না।
আমাদের বাংগালী জাতিকে বিরাট সন্মান এনে দিয়েছিলেন শেখ সাহেব; তিনি কবিকে ঢাকা নিয়ে আসেন, থাকার মতো একটা বাড়ী দেন; অসুস্হ কবির শেষ জীবটা কমপক্ষে দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছিল; আমার মতে, এটাই শেখ সাহেবের সবচেয়ে বড় অবদান।
তা'হলে, বুঝতে পেরেছেন, কবি নজরুলের বাংলাও জীবনধারণের জন্য যথেস্ঠ ছিলো না; ডিগ্রীহীন বাংলা ভাষা কাউকে সাহায্য করতে পারবে না; ১৯৫২ সাল থেকে আজ অবধি যারা পড়ালেখার সুযোগ পায়নি, তাদের বাংলা কি কাজে লেগেছে, ২১ তাদের কি দিয়েছে? সবাইকে ফ্রি পড়ানোর মত সম্পদ বাংগালীর আছে, তাদের ফ্রি পড়তে দা।
আজকে উর্দু আমাদের বাংলা পড়ার অধিকার কেড়ে নিচ্ছে না; আমাদের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের নির্বাচিত ও অনির্বাচিত বাংগালীরা ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



