
এবার ৮৮ হাজার ছেলেমেয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার চেস্টা করেছে; তার মাঝে হয়তো ৩ হাজার মেয়ে সফল হয়েছে; তাদের সম-বয়স্ক কমপক্ষে ১ লাখ মেয়ে চাকরাণী আছে, গার্মেটে আছে ১ লাখ, আরো ২/৩ লাখ অশিক্ষিত মেয়ে ঘরসংসার করছে, কিংবা ঘর সংসার করার জন্য অপেক্ষা করছে।
মেডিক্যালের এই ৩ হাজার ও বাকী ৫ লাখ মেয়ের আগামী ২/৩ জেনারেশনের মাঝেও কোনভাবে সমতা আসবে না, আমাদের বর্তমান "উন্নয়নের" অর্থনীতি চলতে থাকলে।
একজন নাগরিক নিজ ও পরিবারের চেস্টায় যদি ২৪ বছর বয়সে "সফটওয়ার ডেপেলপার" হয়, এবং তার সমবয়স্ক ১ জন "রিকসা ড্রাইবার", ১ জন "চাকর", ১ জন "সিএনজি ড্রাইবার", ১ জন গার্মেন্টস কর্মী, ১ জন কেরানী হয়; জাতির জিডিপি'র ইনডেক্স যেরকম থাকবে, সেস্হলে ৩ জন "সফটওয়ার ডেপেলপার", ২ জন গার্মেন্টস কর্মী, ১ জন কেরানী হয়, ইনডেক্স বিরাট অংকে উপরে উঠে যাবে।
বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে "রিকসা ড্রাইবার", "চাকর", "সিএনজি ড্রাইবার" দরকারী পেশা; কিন্তু বর্তামন বিশ্বে এগুলো দরকারী পেশা নয়। যেমন ইউরোপ, আমেরিকা ঘোড়ার গাড়ী থেকে ট্রেন ও গাড়ীতে যেতে পেরেছে, মাঝখানে রিকসা, বেবী ট্যাকসীতে যায়নি।
আমাদের পুর্ব পুরুষেরা শিক্ষায় পেছেন থাকায় আমাদেরকে গরু গাড়ীর পর, রিকসা ও বেবী ট্যাক্সীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে হচ্ছে, এবং আমাদের একাংশ ঘরের চাকর/চাকরাণী; আমরা বর্তামান গতিতে শিক্ষার প্রসার ঘটালে, আমাদের আগামী কয় জেনারেশন অবধি রিক্সা থেকে যাবে, চাকর/চাকরাণী থেকে যাবে?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




