
সাম্প্রতিক ভোট, আমেরিকাকে হবুচন্দ্রের রাজত্বে পরিণত করেছে; রিপাবলিকান পার্টির প্রার্থী, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঠেকাতে তার নিজস্ব পার্টির ঘাম বের হয়ে যাচ্ছে; প্রার্থী হিসেবে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা ৮০%; এখন তাকে ঠেকাতে হলে, পার্টিকে তার বিপক্ষে ষড়যন্ত্র করা ছাড়া উপায় নেই। এবার ডেমোক্রেটিক পার্টি থেকে যে বুদ্ধিমান যে লোকটি সামনে এসেছিল, তাকে গণতন্ত্রের কালো রাজপুত্ররা মোটামুটি পরাজিত করে, জাতির পায়ে কুড়াল মেরেছে; লোকটার নাম বার্ণি সেন্ডারস; আপনারা যারা রাজনীতি কিছুটা বুঝেন, তারা উনাকে চেনেন, উনার বড় বড় আইডিয়া ছিল আমেরিকানদের জন্য ও বিশ্বের জন্য। ডামিরা বার্ণিকে পেছনে ঠেলে দিয়ে, আমেরিকার তোতা পাখী হিলারীকে সামনে নিয়ে আসছে।
রিপাবলিকানদের পক্ষ থেকে জয়ী হয়ে চলেছেন বিলিওনিয়ার ব্যবসায়ী, ডোনাল্ড ট্রাম্প; উনি নিজের টাকায় ভোট করছেন; আমেরিকায় বাকীরা ভোট করে মানুষের বা বড় বড় কর্পোরেশনের টাকায়। আমেরিকার রাজনৈতিকদলগুলো সময়ের সাথে এক ধরণের রাজতন্ত্র গড়ে তুলেছে, যা ক্যাপিটেলিজমে ঘটতে বাধ্য; এরা ট্রিলিয়ন ডলারের কর্পোরেশনসমুহের ব্যবসার টাকা খরচ করে ভোটে জয়ী হয়ে, কর্পোরেশনগুলোর ইচ্ছামতো দেশ চালায়; ৬০ ভাগ মানুষ ভোটেই আসে না; বাংলাদেশও সেই সীমানায় প্রবেশ করেছে; ডোনাল্ড সেই পথ বন্ধ করতে চাচ্ছে।
রিপাবলিকান পার্টি তাদের এক গাধা ও আরেক ধর্মীয় ষাঁড়কে জয়ী করাতে চাচ্ছে; গাধার নাম রুবিও, উহা মোটামুটি ওবামার কথা বলার স্টাইল নকল করে, ফ্লোরিডার সিনেটর হয়ে গেছে; এবং সেটাকে ক্যাপিটেল করে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে চায়; ডোনাল্ড উহাকে নিয়ে মশকরা করাতে, উহার আসল চেহারা বেরিয়ে গেছে, আসলে ছোট লোক। আমেরিকার ফ্লোরিডা রাজ্যে থাকে দুস্ট কিউবানরা, এই দুস্ট গাধা উহাদের তাদের সন্তান। বাকীজন হচ্ছে টেক্সাসের সিনেটর টেড ক্রুস।
পার্টির লোকেরা ভোট দিয়ে পার্টির প্রার্থীকে এগিয়ে নিয়ে গেছে, এখন পার্টির নেতাদের তা পছন্দ নয়; ক্যাপিটেলিজম নিজকে বাঁচিয়ে রাখতে অনেক আইন পেছনের পকেটে রাখে; এখন তারা কোন কালাকানুনের মাধ্যমে ডোনাল্ডকে ঠেকাতে চাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


