
শেখ হাসিনা ও উনার সরকার গত ৭ বছর দেশ চালায়েছেন, এবং দেশের অর্থনীতিতে কিছু উন্নয়ন ঘটেছে, যা চোখে পড়ছে; বিদ্যুৎ বেড়েছে, দিনমুজুরদের আয় বেড়েছে, অশিক্ষিতদের মাঝে বেকারত্ব কমেছে, শহরে সিএনজি ও রিকসা ড্রাইবারদের আয় বেড়েছে, সরকারী চাকুরেরদের আয় বেড়েছে; স্বয়ং প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্টের বেতন বেড়েছে; উন্নয়ন হচ্ছে, তবে কোন কিছুর সঠিক মাপ নেই; এবং এই উন্নয়নের মাঝে ভয়ানক দুর্নীতি জড়ায়ে আছে, যা দুস্টদের সাহায্য করছে।
শেখ হাসিনা সরকারের বড় কৃতিত্ব হচ্ছে যে, জিডিপি ক্রমাগতভাবে বেড়েই চলছে। জিডিপি'র বেলায় একটা সমস্যা হলো, স্বয়ং ইউনিভার্সিটির ছাত্ররাও জানে না যে, জিডিপি কিভাবে বাড়ে, বাংলাদেশে কারা কিভাবে জিডিপি হিসেব করে; জিডিপি বাড়ার ফলে, মানুষের জীবনের মান বেড়েছে কিনা!
শিক্ষিত বেকার বাড়ছে, বিনিয়োগ কমছে, সৌদী ও মালয়েশিয়ায় চাকুরী নেই, তারপরও জিডিপি বেড়ে চলছে কেন? একটা সহজ উত্তর, অংকে ভুল, বা অনেক কিছুর বাজার মুল্য বাড়ছে।
সরকারের উন্নয়নের পরিমাপ হচ্ছে, জিডিপি বাড়ছে ও বিদেশী মিডিয়ায় শেখ হাসিনার নাম থাকছে, বিশ্বের রাস্ট্র নায়কদের মাঝে উনার ভালো পজিশন থাকছে রোল নম্বর হিসেবে।
জাতির বড় বড় ব্যবসাগুলো: বিদ্যুৎ, গ্যাস, তেল, হাইওয়ে, খাদ্য, শিক্ষা ইত্যাদিতে সাধারণ মানুষের কোন স্হান নেই; এখানে পরিচিত কয়েকটি মুখ সরকারের সাথে আঁতাত করে মনোপলি ব্যবসা করে যাচ্ছে অসততার সাথে।
আবার আবাসন, রিয়েলস্টেট, শিক্ষা, কনস্ট্রাকশনে শুধু মাত্র দুস্টরা ব্যবসা করছে; সরকারী সংস্হাগুলো এদের সাথে মিলিত হয়ে মানুষের পকেট কেটে যাচ্ছে ক্রমাগতভাবে। রিয়েলস্টেটের দাম আমেরিকা ও লন্ডনের চেয়ে দামী হওয়ায়, কিছু লোক জমি বিক্রয় করে জীবন চালিয়ে যাচ্ছে; ওদের ছেলেমেয়রা ভুমুহীন হয়ে যাচ্ছে।
উন্নয়ন হচ্ছে দুর্নীতিকে নীতি হিসেবে ব্যবহার করে; নতুন ব্যবসা বাণিজ্যে সাধারণ মানুষের প্রবেশ নেই; এমনকি দুস্ট দেশ সমুহ থেকে খারাপ রেকর্ডধারী বয়বসায়ীদের নিয়ে আসা হচ্ছে "জয়েন্ট ভেনচার" নাম দিয়ে।
ভারত, হংকং, চীন থেকে ব্যবসায়ী আনা হচ্চে পার্টনার হিসেবে; আসলে, এরা আসে খালি হাতে, বাংগালী পার্টনারদের কালো টাকাকে সাদা করার জন্য।
শেখ হাসিনাকে এই পথে থেকে বের হয়ে আসতে হবে; সাধারণ মানুষের হাতে যে টাকা আছে, উহা বিনিয়োগ করার জন্য প্ল্যান করতে হবে; এতে মানুষের নিজের টাকায় নিজের চাকুরী সৃস্টি হবে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


