
সোভিয়েত ইউনিয়নে ৭০ বছর পর সমাজতন্ত্র ফেল করেছে; এবং ইউনিয়ন ভেংগে ইউনিয়নের ১৫টি দেশ আলাদা স্বাধীন দেশে পরিণত হয়েছে; সবগুলো দেশই মোটামুটি ভালো আছে। মার্কস দর্শনের উপর ভিত্তি করে দেশ প্ররতিস্ঠিত করতে, সেই দেশ থেকে সমাজতান্ত্রিক ইউনিয়ন গঠন করতে যত কস্ট করতে হয়েছিল, যত সময়ের দরকার হয়েছিল, যত জীবন দিতে হয়েছিল, সেই ইউনিয়ন ভেংগে যেতে কোন সময়ই নেয়নি!
কথা ছিল, ১৯৭০ সালের পর, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন 'কম্যুনিস্ট' সমাজে পরিণত হবে; কিন্তু ১৯৯০ সালে এসে, সেই দেশ ১৮০ ডিগ্রি উল্টোপথে হেঁটে, তার প্রধান শত্রু, আমেরিকার পথ ধরে ক্যাপিটেলিজমকে বরণ করলো; আমেরিকানরা ধরে নিল, প্রেসিডেন্ট রিগ্যান ৭০ বছরের সোভিয়েত ইউনিয়নকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিল। সোভিয়েত ভেংগে গেছে কম্যুনিস্ট পার্টির সেক্রেটারী মিখাইল গার্ভাচভের সময়ে; আমেরিকানদের ধারণা, গার্ভাচভ ছিল মার্কিন প্রেসিডেন্ট রিগ্যানের অনুচর; এবং গার্ভাচভ আমেরিকার হয়ে, সোভিয়েত ধ্বংস করেছে; যাক, এগুলো অমুলক ধারণা।

১৯১৭ সালেসমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল রাশিয়ায়, সোস্যালিস্ট নেতা লেনিনের নেতৃত্বে; এখন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট; রাশিয়ার লোক সংখ্যা এখন ১৪ কোটী; ১৯৪১ সালে, ২য় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরাট অংশ দখল করে নিয়েছিল হিটলারের জার্মানী; এমন কি জার্মান বাহিনী মস্কো শহরের উপকন্ঠে পৌঁছে গিয়েছিল; এরপর সোভিয়েত ইউনিয়ন, সেই জার্মানীকে তাড়ায়ে তাদের ঘরে নিয়ে যায়, ও জার্মানীর একাংশ দখল করে নেয় ১৯৪৫ সালে। সোভিয়েত বাহিনী জার্মানদের তাড়ানোর সময়, জার্মানদের হাত থেকে পোল্যান্ড, রুমানিয়া, চেক, বুলগেরিয়া মুক্ত করে; সেইসব দেশ সমাজতান্ত্রিক দেশ হয়ে যায়। জার্মানীর যেই অংশ সোভিয়েত ইউনিয়ন দখল করে, সেখানে হয় নতুন দেশ, পুর্ব জার্মানী; বাকী অংশ নতুন নাম নেয়, পশ্চিম জার্মানী; ১৯৯০ সালে ২ জার্মানী এক হয়ে যায়।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর, ক্রমেই সোভিয়েত ইউনিয়ন বিশ্বের ২য় শক্তিতে পরিণত হয়; তারা এটম বোমা, হাইড্রোজেন বোমার মালিক হয়; শুরু হয় আমেরিকার সাথে শত্রুতা। আমেরিকা পশ্চিমের সব দেশকে নিয়ে এক সামরিক জোট গঠন করে, ইহার নাম নেটো; নেটো আজও আছে; সোভিয়েত সব সোস্যালিস্ট দেশকে নিয়ে গঠন করলো 'ওয়ারশ ফ্যাক্ট'; এই ২ শক্তির মাঝে, ১৯৯০ সাল অবধি অস্ত্র প্রতিযোগিতা ছিল, ও এটমিক যুদ্ধ লাগার সম্ভাবনা ছিল; ইহা 'কোল্ড ওয়ার' নামে পরিচিত।
১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, সোভিয়েত ইউনিয়ন সরাসরি বাংলাদেশের পক্ষ নে্য; তারা ভারতকে টাকার যোগান দেয় আমাদের অস্ত্র দেয়ার জন্য; জাতি সংঘে সোভিয়েত আমাদের পক্ষে দাঁড়ায়; দেশ স্বাধীন হলে, তারা আমাদের জন্য বিদ্যুত কেন্দ্র গড়ে তোলে, পড়ালেখায় সাহায্য করে।
(চলবে)
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



