
আপনি যদি আমেরিকান প্রাইমারী অনুসরণ করে থাকেন, আপনি গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন সম্পর্কে অনেক কিছু শিখেছেন:
১) আমেরিকায় ২ টি বড় দল হচ্ছে: (ক) ডেমোক্রটিক (খ) রিপাবলিকান দল
২) নির্বাচনে, পার্টির প্রার্থী নির্বাচন করেন দলের সদস্যরা; তা ব্যতিত, সদস্য না হয়ে নির্বাচনে ভোট দেয়া সম্ভব; কিন্তু দলের সভাপতি, বা দলের কোন কমিটি প্রার্থী নির্বাচন করতে পারে না।
৩) বেশীর ভাগ ক্ষেত্রে নাগরিকারা নির্বাচনের খরচ চালায় অনুদান দিয়ে; নিজের খরচে চাইলেও নির্বাচন করা যায়। বড় বড় কর্পোরেশন বড় অনুদান দিয়ে প্রভাব খাটায়, এবং সেই খবর বেরিয়ে আসে।
৪) নির্বাচনে ডিবেইট বিরাট ভুমিকা পালন করে, সেখানে প্রার্থী নিজের এজেন্ডা তুলে ধরে; ব্যক্তিগত রেকর্ড বেরিয়ে আসে।
৫) পার্টি না চাইলেও, যেকোন জন প্রার্থী হতে পারে।
৬) প্রার্থী নির্বাচন বেশ লজিক্যাল ও কঠিন প্রসেস।
৭) কোন না কোনভাবে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে; একা টাকা পয়সা সাহায্য করবে না।
৮) নির্বাচন প্রসেসে বর্তমান সরকারের কোন হাত নেই; অনেক স্হানে পার্টি নিজের নির্বাচন নিজেও চালাতে পারে।
৯) নির্বাচন শেষে প্রার্থীরা আবার সুসম্পর্ক গড়ে তুলে।
১০) নির্বাচনকালীন বিভক্তি ভুলে যায় মানুষ সহজেই।
*** বাকীগুলো আপনারা যোগ করেন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



