
কোন বই, কোন লেখক আপনার জীবনের উপর প্রভাব ফেলেছেন বলে আপনি মনে করেন; হতে পারে কোন পাঠ্য বই, পাঠ্য বইসমুহ, হতে পারে কোন লেখকের বই, বা সংকলন, কোন সিরিজ, বা কোন কবিতা, কিংবা কোন প্রবন্ধ; নাকি সব পড়ালেখার মিলিত প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করেছে? কোন বই আপনাকে জ্ঞান দিয়েছে, কোন বই আপনাকে দক্ষ করেছে, কার বই আপনাকে সুন্দর জীবনের ধরণা দিয়েছে, কার লেখা পড়ে আপনি এই বিশ্ব, প্রকৃতি, জীবনচক্র সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়েছেন!
আপনি জীবনে অনেক বই পড়েছেন; শুধু পাঠ্য বইয়ের তালিকাই তো বিরাট; আবার একই বিষয়ে, অনেক লেখকের বই পড়েছেন; যারা মাস্টার্স বা পিএইচডি করেছেন, তাদের পাঠ্য বইয়ের তালিকা অনেক লম্বা। যারা সাহিত্য পড়েছেন, টেকনিক্যাল বই পড়েছেন, কোন বিষয় বা বিভিন্ন বিষয়ে বড় বড় লেখকদের লেখা পড়েছেন, তাদের জীবনের উপর এসবের প্রভাব রয়ে গেছে।
জ্ঞানের জগৎ বিশাল ও বিচিত্র; একই বিষয়ে পড়েও সব মানুষ একই লেভেলের জ্ঞান লাভ করে না; আবার অনেকে অনেক প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারে না, একই বিষয়ে পড়ার পরও তাদের জ্ঞানের লেভেল অনেক সময় প্রয়োজনীয় লেভেলে পোঁছায় না।
যারা পাঠ্য বই'এর বাহিরে তেমন পড়েননি, তাদের ভাবনা চিন্তাগুলো কতটুকু প্রসারিত? যারা কোন বিষয়ে উচ্চ শিক্ষা নেননি তাদের বিশ্ব সম্পর্কে সম্যাক ধারণা কি সঠিক?
যেসব মানুষ যে বিষয় পড়েননি, সেসব বিষয় তাদের কাছে কি রকম মনে হয়? যারা অর্থনীতি না পড়ে অর্থনৈতিক বিষয়ে মতামত জানাতে চান; বিজ্ঞান না পড়ে, বিজ্ঞানের কোন শাখায় দক্ষ না হয়ে, নিজেদের মতামত দেন, তাদের ভাবনাগুলোর কোন মুল্য আছে কিনা আদৌ?
সবচেয়ে সমস্যা হলো, যারা জানে না যে, কাজী নজরুল ইসলাম, কার্ল মার্ক্স, বারট্রান্ড রাসেল, মাইকেল মধুসুধন দত্ত, মার্ক টোয়েন, হোমার, এরিস্টেটল কি লিখে গেছেন, বা স্টিফেন হকিং কি লিখছেন, তাদের জীবনের উপর কাদের প্রভাব থাকে?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



