somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামপাল নিয়ে সংবাদ সন্মেলনে প্রধানমন্ত্রীর একগুয়েমী

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রধানমন্ত্রী বলেছেন যে, বিদ্যুতকেন্দ্র রামপালেই হবে, এতে সুন্দর বনের ক্ষতি হবে না; কিন্তু দেশের শিক্ষিতদের বিরাট অংশ মনে করেন যে সুন্দর বনের ক্ষতি হবে; দেশের শিক্ষিতদের সন্মানে তিনি নমনীয় হতে পারতেন, তিনি আলোচনার জন্য শিক্ষিতদের ডাকতে পারতেন; তিনি এখনো শিক্ষক, ইন্জিনিয়ার, ডাক্তার, সায়েন্স গ্রেজুয়েটদের নিয়ে সেমিনার ও টাউনহল মিটিং করতে পারেন; তিনি এক তরফা বক্তব্য দিয়ে চলে যান, মানুষ উনার সাথে আলোচনার সুযোগ পান না।

তিনি একটা কথা বলেছেন, কেন্দ্র না করলে মানুষের ক্ষতি হবে, উনার কোন ক্ষতি হবে না, এর থেকে বড় লজিক কি থাকতে পারে? মানুষের ক্ষতি হোক, কেন্দ্র করা বন্ধ করা হোক; কারণ, মানুষ তাই চাচ্ছে।

উনার বড় সমস্যা হলো, বিএনপি এতে ইন্দন যোগাচ্ছে! বিএনপি সরকার বিরোধী আন্দোলনে সব সময় থাকবে; কারণ, বিএনপি ফোকাসে থাকতে চাচ্ছে; বেগম খালেদা জিয়া এই আন্দোলনকে দখল করার চেস্টা করেছে গত সপ্তাহে; আন্দোলনকে থামিয়ে দিলে বিএনপি কোন ক্রেডিট নিতে পারবে না; শিক্ষিতদের একটা ফোরাম করে, তাদেরকে কথা বলতে দিলে, বেগম জিয়া থাকছে না।

দেশের মানুষ জানেন যে, বেগম খালেদা জিয়ার বিবৃতি 'রামপালের জন্য ক্ষতিকর হবে'; এখন তাই ঘটেছে; শেখ হাসিনা কখনো বেগম জিয়ার কথা শুনতে চাইবেন না; আন্দোলনকারীদের উচিত বেগম জিয়ার বিবৃতিকে প্রত্যাখান করা, বেগম জিয়া যা ধরবেন তা মাটি হয়ে যাবে, বেগম জিয়া ধ্বংসের সিম্বল; প্রত্যেক মানুষের উচিত, বেগম জিয়ার বিবৃতিকে প্রত্যাখান করা।

প্রধানমন্ত্রীর বুঝা উচিত যে, উনি ও উনার দলের বাইরে অনেক বেশী শিক্ষিত বাংগালী আছেন, জাতির ভালো মন্দ নিয়ে সেই সব মানুষের বক্তব্য আছে, সেই সব বক্তব্যকে সমীহ করা সরকার চালানোর অংশ; ৩৫ বছর মানুষ উনাকে সাহায্য করেছেন টিকে থাকার জন্য, সেই মানুষদের কথা না শুনে উনি নিজের ও দেশের ক্ষতি করছেন।

কেন্দ্রের স্হান থেকে আমার নিজের ভাবনা বিদ্যুৎ কেন্দ্রের বিনিয়োগ ও মালিকানা নিয়ে; এ দেশে সরকারী মালিকানা মানে, 'জনগণের মালিকানা নয়, কিছু চোর ডাকাতের আয়ের পথ'; সোনালী ব্যাংক থেকে শুরু করে সব সরকারী মালিকানার সম্পত্তিগুলো এই দেশের মানুষের পকেট কেটে কিছু চোর ডাকাতকে বড় করেছে; এই বিদ্যুত কেন্দ্রেও তাই ঘটবে; জাতির বন নস্ট হবে, ও সরকারী খরচ বাড়বে মাত্র, চোর ডাকাতেরা লাভবান হবে। এই কেন্দ্রে মানুষকে বিনিয়োগ করতে দেয়া হোক, ভারতের বিনিয়োগের সুযোগ বন্ধ করা হোক।

মানুষের ইচ্ছার বাইরে গেলে, এই বিদ্যুত কেন্দ্র কিন্তু সময়ের সাথে একদিন পরিত্যক্ত হবে; মানুষ ওখানে কাজ করতে যাবে না; ক্ষতিটা জাতির হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
৩৭টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×