somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকার সংস্হাগুলো কেন পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছে?

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আরাকানের সাধারণ নাগরিক, রাখইন মগেরা যদি রোহিংগা গ্রামকে ঘেরাও করে, রাত ১২টায় আগুন লাগায়, আর গুলি করে মানুষ হত্যা শুরু করে , কোন মানবাধিকার সংস্হার বাবার সাধ্য আছে তাদের ঠেকায়? কুর্দী টেরিটোরীর ৪/৫ মাইলে দুরে অবস্হিত সুন্নী গ্রামের কয়েক কিশারকে যদি কুর্দী মিলিশিয়ারা ধরে তুলে নিয়ে যায়, কে বাধা দিবে? মোসুলে আইএস যদি ধৃত ইয়াজিদীদের খাঁচায় ঢুকায়ে পেট্রোল ঢেলে আগুন ধরায়ে দেয়, কিভাবে আইএসকে ঠেকাবে? সৌদী পাইলট যদি ইয়েমেনের শিয়া এলাকায় বোমা ফেলে, কোন সংস্হা ওদের বাধা দেবে? আলেপ্পোতে কামানের গোলা ফেলছে রাশিয়ান বাহিনী, উহাদের থামাবে কে? আমেরিকা এক বিন-লাদেনকে উৎখাত করতে দেড় লাখ আফগান, ৩ লাখ ইরাকীকে হত্যা করেছে, এবং নিজের ৫০০০ সৈন্য হারায়েছে; আহতদের সংখ্যা ৩ গুণ; এই অবস্হায়, আমাদের ঝোলা-প্যান্ট-পরা ড: মিজানুর রহমান কার মাথার চুল ছিড়বে?

যারা মানবাধিকার সংস্হাগুলোর বেতন যোগায়, তারাই মানুষ মারছে; এবার আপনি থামানোর চেস্টা করেন; যারা মানুষ মারে, তারাই মানবাধিকার সংস্হার বড় বড় পদে চাকুরী দেয়; চাকুরী দেয়ার সময় ওরা সংস্হায় নিজেদের লোক ঢুকায়ে দেয়!

অন্য দেশের কথা ছাড়েন, আমাদের দেশের কথা ধরেন, আমাদের মানবাধিকার সংস্হার প্রধান ড: মিজানুর রহমানকে দেখলে কি আপনার মনে হয়, যদি ব্লগে কিছু লেখার কারণে পুলিশ আপনাকে আটকায়ে রাখে, উহা আপনার খোঁজ নেবে? উহা যেসব কথা বলে, তাতে মনে হয়, উহার বাকী ভায়েরা পুলিশে কিংবা ডিজিআইএফ চাকুরী করে, অথবা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সদস্য।

ঘুরেফিরে মানবাধিকার সংস্হাগুলো এনজিও, এরা আমেরিকা ও নিজ দেশের সরকারী পয়সায় চলে; জাতি সংঘ থেকে যে পয়সা পায়, উহা আরো খারাপ, এজন্য যে, জাতি সংঘে চাকুরী পায় পরিচিতের মাধ্যমে, ও দেশীয় কোটায়; এভাবে মানব-দরদী মানুষ এসব সংস্হায় যাওয়ার পথ বন্ধ হয়েছে।

বিশ্ব যে রকম হিংস্র অর্থনৈতিক প্রতিযোগীতায় প্রবেশ করেছে, এই অবস্হায়, মানবাধিকার সংস্হার প্রধানকে হতে হবে বার্ট্রান্ড রাসেল, লিও টলস্টয়,মার্ক টোয়েন, স্টিফেন হকিং'এর মতো লোক; কিন্তু ওখানে এখন ঢুকে যাচ্ছে ড: মিজানের মতো লোকেরা; কয়েকদিন পরে হয়তো জাসদের ইনু, রওশন এরশাদ কিংবা ড: কারজাইও ওখানে বড় কর্তা হয়ে যাবে!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×