somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা নিয়ে উৎসাহ কমে গেছে

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা জাতির জীবন-মরণ ছিলো; তারপর সময়ের সাথে ক্রমে এই বিষয়গুলো গুরুত্ব হারাতে হারাতে, আজ প্রায় ম্লান হয়ে গেছে; মানুষ আজ সেই গৌরবগুলোর সাথে নিজকে কোনভাবে জড়িত দেখছে না, কোন বাঁধন অনুভব করছেন না; অনেকটা জোর করে জড়াতে চাচ্ছেন, যা শুধুমাত্র আনুস্ঠিকতা হয়ে গেছে; অনুস্ঠান শেষ, কোন কিছু নেই!

বিশ্বাস না হয়, বিজয় দিবস, স্বাধীনতা, বা কোন বীর-শ্রেস্ঠের উপর একটা পোস্ট দেন; সাথে সাথে "ব্লগার ওরিয়নের কানাডা ইমিগ্রেসন প্রাপ্তির সুখবর" দিয়ে আরেকটা পোস্ট দেন, তখন বুঝতে পারবেন!

৪৬ বছর তেমন সময় নয় যে, বিষয়গুলো আমাদের কাছে এত ম্লান হয়ে যাবে; বরং সময়ের সাথে উজ্বল হতে পারতো; সমস্যা কোথায়? সমসয়া হচ্ছে, যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল না, তারা সেগুলোকে দখল করে বসে আছে, সেগুলোকে তাদের সম্পত্তি করে ফেলেছে, মানুষ থেকে লুকায়ে ফেলেছে!

এই ধরুণ, বিরোধীদলের নেত্রী রওশন এরশাদ যদি 'বিজয় দিবসের বাণী' পাঠায় আমার মন ভরবে? উনি কোথা থেকে বিরোধীদলের নেত্রী হচ্ছেন, উনি আমাদের স্বাধীনতার কে হন? আমাদের এত কস্টের স্বাধীনতার দেশে, যেখানে রাজনৈতিক পন্ডিত, পিএইচডিরা বিরোধীদলের প্রধান হওয়ার কথা, সেখানে এসব লতাপাতা, আগাছা কি করে বিরোধীদলের নেত্রী হয়?

১৯৭১ সালের কোন বড়-কলমি ইপিআর যোদ্ধা যদি আমাকে 'বিজয় দিবসের শুভেচ্ছা' জানালে আমার বুকটা ফুলে উঠতো!

বিজয় দিবস উপলক্ষে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যে ধরণের অর্থহীন 'বাণী' দেন, তা মানুষের মনে দাগ কাটার মতো কিছুই না; ওখানে প্রাণহীন কিছু শব্দ থাকে, যাহা সেসব বাণীর লেখকেরা নিজেও বুঝে না, লেখক নিজের বাণী পড়ে নিজেই উল্লসিত হয় না।

আজ ৪৬ বছর পরও, মানুষ স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অনুভব করতে পারতো, যদি শেখ হাসিনা মানুষকে কিছুটা মাংস দি্তে পারেতেন; উনারা নিজেরা মাংস খেয়েদেয়ে হাড্ডি বিতরণ করতে করতে স্বাধীনতাকে হাড্ডি-সর্বস্ব করে ফেলেছেন; মানুষ উনাদের বাণীটুকু পড়ে উহাতে হাড্ডিটুকু দেখেন মাত্র, ওখানে প্রোটিন নেই, প্রাণ নেই; তাই মানুষ বাঁধন অনুভব করছেন না, উৎসাহ কমে গেছে!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৯
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×