somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপশক্তি ও কুশিক্ষিতদের ভয়ে ব্লগ-দিবস পালন সম্ভব হয়নি

১৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলা ব্লগ-দিবস এসে চলে গেলো, নিরপত্তার কারণে বাংলাদেশে ব্লগ-দিবস পালন করা সম্ভব হয়নি; এ ঘটনা জাতির ভয়ংকর দিকটা তুলে ধরেছে, জাতির ভেতরে ভয়ংকর মানুষ আছে, যারা ব্লগারদের ক্ষতি করতে পারে; জাতিকে এই অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে কমপক্ষে আগামী বছর অবধি।

আগে যাঁরা খাতায়, ডাইরীতে লিখতেন, আগামীকালের নজরুল ইসলাম, বার্ট্রান্ড রাসেল, যাঁরা পরিচিতদের নিজের লেখা দেখাতেন, মাঝে মাঝে প্রকাশের জন্য পত্রিকায় পাঠাতেন, এবং ৯৯.৯৯৯ ভাগ ক্ষেত্রে প্রকাশিত হতো না, আজ তারাঁ কম্প্যুটারের ওয়েভ-সাইটে লেখেন, এবং প্রকাশের সাথে সাথে বিশ্বের ৭ বিলিয়ন মানুষের কাছে লেখাটা চলে যায়, তাঁরাই ব্লগার। ব্লগারদের লেখা প্রকাশ হওয়ার পর, অন্য ব্লগারেরা পড়েন ও ফিডব্যাক দেন; ফলে, লেখক ও পাঠক মত-বিনিময় করে নিজদের ক্রমাগতভাবে রিফাইন করেন।

বেগম রোকেয়া, নজরুল ইসালাম, ওমর খাইয়াম, বারট্রান্ড রাসেল, লিও টলস্টয়, রবী ঠাকুর বেঁচে থাকলে, আজ উনারা ব্লগিং করতেন। উনারা বেঁচে থাকলে আজকে আমরা এবারের ব্লগ দিবস অবশ্যই পালন করতাম।

বাংলাদেশের ব্লগারেরা দক্ষ, লজিক্যাল ও এনালাইটিক্যাল ভাবনার ধারক, চিন্তাশীল, জ্ঞানী এক নতুন ও বিশেষ জেনারেশনের সদস্য; এরা খুবই শক্তিশালী সমাজ ব্যবস্হা গড়ে তুলতে সাহায্য করবেন।

একজন কম শিক্ষিত রাজনীতিবিদ, ধর্মীয় এক অপনেতা ও হলুদ মিডিয়ার এক ষড়যন্ত্রকারী বাংলাদেশের ব্লগারদের লেখায় দিশা হারায়ে ব্লগারদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে অশিক্ষিত ও কমশিক্ষিতদের মাঝে এই নতুন জেনারেশন সম্পর্কে সংশয়ের সৃস্টি করেছে; তাই সাময়িভাবে ব্লগ দিবস পালন সম্ভব হয়নি। সরকার নিরপত্তা দিলে দিবসটি পালন সম্ভব হতো।

শক্তিশালী ভাবনাকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু কমশিক্ষিতদের সকল প্রচেস্টা একদিন অকেজো হয়ে যাবে; আধুনিক ভাবনার লোকদের সাথে কেহ পেরে উঠার কথা নয়; মাত্র আগামী এক বছরের মাঝে কথিত অপশক্তি দুর্বল হয়ে দৃস্টপট থেকে তিরোহিত হবে।


সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫১
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×