
**** আজ থেকে, ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, সুদান, ইয়েমেন, সোমালিয়ার নাগরিকেরা আমেরিকায় প্রবেশ করতে পারবে না; প্রাথমিকভাবে ১ মাসের জন্য নিয়ম করা হলো। *****
ট্রাম্প ৭ দিনে অনেক প্রেসিডেন্সিয়াল এক্সেকিউটিভ অর্ডার দিয়েছেন, প্রায় সবগুলোই নির্বাচনের এজেন্ডার মাঝে ছিল; কিন্তু ৩টি বিষয়, মানুষকে ট্রাম্পের উপর আস্হা হারানোর পর্যায়ে নিয়ে যাচ্ছে।
১ম বড় ভুল করেছে, "জাল ভোটের উপর" তদন্তের অর্ডার দিয়ে। হিলারী ক্লিনটন সাধারণ ভোটে আড়াই মিলিয়ন বেশী "পপুলার ভোট" পেয়েছে; ট্রাম্প বলছে, জাল ভোটের কারণেই তা ঘটেছে, সেজন্য তদন্তের দরকার; আমেরিকান নির্বাচন পদ্ধতিতে পপুলার ভোটের দাম নেই, ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। গত কয়েক বছরে বারবার চেস্টা করেও জাল ভোটের প্রমাণ পাওয়া যায়নি; পুরো আমারিকায় ২/১ শত জাল ভোটের প্রমাণ পেয়েছে; ট্রাম্পের এই আদেশ মানুষকে হতবাক করেছে; কারণ, এতে আমেরিকান নির্বাচন সিস্টেমই প্রশ্নের সন্মুখীন; সাথে সাথে এত বড় জাল সংগঠিত হলে, এই ভোট সঠিক হয়নি, আবার ভোট করতে হবে।
২য় ভুল হচ্ছে, মেক্সিকান বর্ডারে দেয়াল তৈরি; যদিও ভোটে এটা বিরাট সাপোর্ট পেয়েছে, কিন্তু ভোটারেরাই এখন এই দেয়াল চাচ্ছে না; কারণ , দেয়াল কাজ করবে না, অর্থনৈতিক কারণে দরিদ্র মেক্সিকানরা যাওয়া-আসা করবে; প্রাকৃতিক কারণে অনেক এলাকায় দেয়াল মানুষের আসা যাওয়ায় বাধা দিতে পারবে না। যদি কাজই না করে, তা'হলে ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারের এই দেয়াল দেয়া ভুল; কিন্তু ট্রাম্প ওর্ডার দিয়ে দিয়েছে। ট্রাম্প বলেছিল যে, দেয়াল মেক্সিকোকে করতে হবে; তারপর বলেছে, দেয়াল আমরা করবো, পয়সা দেবে মেক্সিকো, এখন বলছে, পয়সা ভাগাভাগি হবে; মেক্সিকো বলছে, পয়সা দেবে না, এবং দেয়াল দেয়া মানে মেক্সিকোকে অপমান করা। দেয়াল হলে, মেক্সিকোর বাণিজ্যের আমেরিকা নির্ভরশীলতার বিপক্ষে মেক্সিকান মনোভাব গড়ে উঠবে।
৩য় ভুল হচ্ছে, টিপিপি বিলোপ করা; ১৩ জাতির এই ট্রেড-সংস্হা আসলে আমেরিকাকে সাহায্য করছে; তারা আমেরিকান বলয়ে আছে; তারা আমেরিকার সাথে "ফেয়ার ট্রেডিং" করছে। ট্রাম্প চুক্তির বিলোপ ঘটায়েছে ওবামা'কে ভুল প্রমাণ করতে; কিন্তু মানুষ মনে করছে, এটা বড় ভুল হয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



