
মনে হয়, ৬৫ কোটী টাকার বই বিক্রয় হয়েছে ১ মাসের কম সময়ে, গত বছরের তুলনায় দেড়গুণ বেশী; মেলায় ৩,৪৫০ শিরোনাম'এর(টাইটেল) বই এসেছিল, গত বছর থেকে প্রায় ৩০০ টাইটেল কম। ৯ কোটী লোকজন বই পড়তে জানেন না, ১ কোটী ২০ লাখের বয়স ৬ বছরের নীচে; বই পড়তে পারে সেই রকম ৬০ লাখ থাকে দেশের বাহিরে; পড়তে পারে, কিন্তু বই কেনার ক্ষমতা সীমিত, এই রকম আছে ৫০ লাখ; আবার এক শ্রেণী আছে, যারা সাহিত্যের বই পড়ে না; তারপরও অবস্হা কিন্তু ভালো বলতে হবে।
মনে হচ্ছে, নতুন ও পুরাতন ব্লগারদের লেখা বই ৭০টি'র বেশী হবে; বই'এর বাজারে ব্লগারেরা নতুন; আসলে ব্লগারেরা গড়ে বয়সের দিক থেকে অন্য লেখক গ্রুপ থেকে অনেক বেশী নতুন; এতে উৎসাহ যেমন প্রবল, মার্কেটিং এ কিছুটা কম দক্ষ হওয়ার কথা। ফলে, ব্লগারদের অবস্হা কিছুটা অনুমেয়। তারপরও, সময়ের সাথে অবস্হা বুঝা যাবে, আগামী কয়েকদিনে গ্রন্হকার ব্লগারেরা নিশ্চয় আভাস দেবেন।
এবার মেলার সময় দুরে থাকার ফলে, আমার পক্ষে সরজমিনে কিছু দেখা সম্ভব হয়নি; ব্লগের পোস্ট থেকে ব্লগারদের বইগুলো সম্পর্কে কিছু ধারণা হয়েছে; ব্লগার লেখকদের সম্পর্কে বাকী ব্লগারদের মোটামুটি ধারণা আছে।
আগামী বছর, ব্লগারদের লেখা বইয়ের সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে; অনেকেই বই লেখার কথা ভাবছেন বলে মনে হয়। যাঁদের বই প্রকাশ হয়েছে, তাঁরা যদি নিজেদের অভিজ্ঞতা নিয়ে পোস্ট দেন, সবাই একটা পরিস্কার ধারণা পাবেন।
ব্লগের পোস্ট থেকে আমার কেন যেন মনে হয়েছে যে, বেশীর ভাগ বইয়ের প্রচ্ছদ আকর্ষণীয় ছিলো না; অনেক ক্ষেত্রে শিরোনামও কেমন যেন কঠিন। আরেকটা ব্যাপার, এতে লেখকেরা মন খারাপ করবেন না প্লীজ, অনেক ব্লগার লেখকের ব্লগিং এলাকায় গিয়ে আমি দেখেছি যে, এঁরা অনেকেই ব্লগে তেমন একটিভ নন; এঁরা অন্যের পোস্ট কম পড়েছেন, কিংবা কমপক্ষে পড়ার পর, কোন ফিডব্যাক দেননি; এটা তেমন কোন পরিমাপ নয়, এটা নিয়ে চিন্তিত না হলেও চলবে।
এক মা ৪ বাচ্ছাকে নিয়ে ট্রেনে যাচ্ছিলেন, বাচ্ছারা ট্রেনে উঠতে পেরে, হয়তো অনেক আনন্দিত হয়েছিল, ছোটাছুটি করছিল; মা তাদের কন্ট্রোলে রাখার জন্য ছোটখাট চড় মড় দিচ্ছিল। এক তরুণী সহযাত্রী বাচ্ছাদের মাকে বাচ্ছা পেটানোর অপবাদ দিলো। বাচ্ছার মা তরুণীকে প্রশ্ন করলেন, "আপনার বাচ্ছা কয়জন? তরুণী উত্তর করলেন, "এখনো বিয়ে করিনি"। তখন বাচ্ছাদের মা বললেন, "আগে বিয়ে করুন, তারপর মুখ খুলবেন।"
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ ভোর ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


