somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কি দরকার?

০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতি এখন বিভক্ত, এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়; জাতি ঐক্যবদ্ধ ছিল ১৯৬৯ ও ১৯৭০ সালে ৬ দফার পক্ষে; ১৯৭১ সালে জাতি ঐক্যবব্ধ ছিল মুক্তিযুদ্ধে; ১৯৭২ সালে, জাতিকে এক রাখা যেতো ৬ দফার মাঝে ৪ দফা কার্যকরী করার পদক্ষেপ নিয়ে, কিংবা মুক্তিযুদ্ধের মনোভাবকে ধরে রেখে; কোনটাই ঘটেনি; ফলে, যুদ্ধের পর, অনেকটা "ওয়ার সিনড্রোম" দেখা দিয়েছিল, সবকিছুতে অস্হিরতা।

ওয়ার সিনড্রোমে ভুগছিল জাতির একাংশ; এদের মাঝে সিরাজ শিকদারসহ ও বেশ কিছু অশিক্ষিত মানুষ ছিল, যারা নিজেদের বিপ্লবী ভাবতো, এবং তারা ভাবতো, তারা শেখ সাহেবের সরকার থেকে ভালো করতে পারবে, তারা বিপ্লব করে শেখ সাহেবের সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতা নিয়ে নিতে পারবে; শেখ সাহেব ব্যতিতও যে, এক বিরাট মিলিটারী বাহিনী আছে, তারা সেটাকে হিসেবে নেয়নি। এদের থেকেও বড় সমস্যার সৃস্টি করে জাসদ; এরা ছিল সবাই ছাত্র রাজনীতিবিদ, এরা ছাত্রলীগের সক্রিয় অংশ; এরা ১৯৭০ সালের ভোট ও ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনে বিরাট শক্তি ছিল; অসহযোগ আন্দোলনে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকাতে কোন ধরণের সাংগঠনিক তৎপরতার দরকার হয়নি; কিন্তু এরা মনে করেছিল যে, এরাই সেই আন্দোলনের মুল-চালিকা; তারাও শেখ সাহেবের সরকারকে হটিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছিলো।

এর বাহিরে ছিল জামাত-ছাত্র সংঘের তৎপরতা; এদের তৎপরতা সরাসরি চোখে পড়েনি; কিন্তু পরাজিত পাকিস্তানী সরকার ও জামাতের ও মুসলিম লীগের অনেক নেতা তখন পাকিস্তানে ছিল; তাদের প্রভাব ছিল দেশে; এরা সুযোগম পেলে সরকারের বিপক্ষে বিষবাস্প ছড়াতো, এবং অপরিচিত মুখেরা জাসদের পক্ষে গিয়ে শেখ সাহেবের সরকারের বিপক্ষকে ভারী করার চেস্টা করেছে।

এগুলোকে অতিক্রম করার জন্য অর্থনৈতিক পদক্ষেপ কিছুটা আশার সন্চার করতে পারতো; কিন্তু শেখ সাহেব সেই সুযোগ সৃস্টি করতে সক্ষম হয়নি; উল্টো, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ জাতিকে পুরোপুরি হতাশ করে ফেলে।

সবচেয়ে বড় আঘাত আসে জেনারেল জিয়া থেকে, তিনি বিএনপি গঠনের পর, যুদ্ধের সময় যারা বাংলাদেশের বিপক্ষে সরাসরি যুদ্ধ করেছে, জেলে ছিল, দেশে পালিয়ে ছিল, পাকিস্তানে ছিল, সবার জন্য বড় সুযোগ এসে যায়। মিলিটারী ও জেনারেলের নতুন পার্টির ভয়ে স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ পুরোপুরি হতাশ হয়ে যায়। ১৯৭৮ সালের পর, মুক্তিযুদ্ধের পক্ষ মোটামুটি পুরোপুরি কোণঠাসা হয়ে যায়।

পাকিস্তানী প্রশাসনের ও ব্যুরোক্রেসীর যারা ১৯৭১ সালের ১৪ ও ১৫ই ডিসেম্বরেও সরকার চালায়েছিল, তারা মোটামুটি পুর্ব পাকিস্তান কায়েমে লেগে গেলো।


সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×