somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়াতে ৫৯ টি আমেরিকান টমাহক মিসাইল ফেলা হয়েছে

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যে যেদিক থেকে পারছে সিরিয়াতে বোমা, মিসাইল ফেলেই চলছে; ২ দিন আগে, আসাদের লোকেরা নাকি নার্ভ গ্যাস বোমা ফেলেছে উত্তর এলাকার সুন্নীদের উপর; এতে বাচ্চাসহ আনুমানিক ৭০ জনের মৃত্যু হয়েছে; পশ্চিমের মিডিয়ায় এসব ছবি দেখানোর পর, গতকাল থেকে ট্রাম্প কিছু একটা করবে বলে গজগজ করছিলো। আজকে ফ্লোরিডায়, ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সাথে কথা বলার সময়, ভুমধ্য-সাগরে অবস্হিত ২টি এয়ার-ক্রাপ্ট কেরিয়ার থেকে ৫০টি টমাহক মিসাইল ছাড়া হয়েছে; এগুলো পড়ার কথা বাশারের লোকদের মাথায়।

টমাহক মিসাইল জিপিএস দ্বারা কন্ট্রোল করা হয়; কিন্তু ৭০০/৮০০ মাইল দুরে থেকে মারলে ঠিক টারগেটে যে পড়বে সেটার নিশ্চয়্তা নেই। এইভাবে, বাশারকে সরাতে গিয়ে আজ ৬ বছরে ৫ লাখ সিরিয়ান প্রাণ হারায়েছে, ৭ লাখ পংগু হয়েছে, ৬০ লাখ এলাকা ছেড়েছে, ১০ লাখ চলে গেছে ইউরোপে, বিভিন্ন দেশে ভিক্ষা করছে ৪/৫ লাখ। সিরিয়ার ৪০০ ট্রিলিয়ন ডলারের ঘরবাড়ী, কলকারখানা ও সম্পদ বিনষ্ট হয়েছে।

৫০টি টমাহক নিশ্চয় অনেক সাধারণ মানুষকেও হত্যা করেছে। দেখা যাবে, আগামীকাল রাশিয়ানরা বলবে, যে তাদের লোকজনও মারা গেছে। আমেরিকানরা দিনে দিনে বুদ্ধিহীন হয়ে যাচ্ছে। তাদেরকে যা করতে হবে, সেটা হলো বাশারকে সরাতে হবে; ৬ বছরে বাশারকে সরাতে পারেনি, যুদ্ধ করছে ১০০০ মাইল দুরে থেকে; শীঘ্রই আমেরিকানদের নিয়ে আফ্রিকানরাও হাসাহাসি শুরু করবে।

আরবেরা কোনদিন মানুষ হলো না; শুধু মাত্র শিয়া, সুন্নী, কুর্দী ও ওয়াহাবী বিভক্তির কারণে ৩টি দেশ তারা মাটির সাথে মিশিয়ে দিলো।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×