somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার ভারত সফর, নতুন সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের লাইন

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা এই সফরে, ইতিমধ্যে ২২টি চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেছেন, বেশীর ভাগই খুচরা; আসল চুক্তি ছিলো পানির চুক্তি; সেটা হয়নি। সেটার জন্য সবাই চীৎকার দিয়ে, শেখ হাসিনাকে ধিক্কার দিয়ে লাভ নেই; শেখ হাসিনা আপনার থেকে একেবারে কম বুঝে না; পানি পেলে দেশ উপকৃত হবে, সেটা তিনি বুঝেন; পানি পেলে উনার সুনাম হবে, সেটাও উনি বুঝেন; বুঝা যাচ্ছে, মমতা ও ভারত থেকে পানি পাওয়া মোটামুটি অসম্ভব। পানি না পেলে, বিকল্প ব্যবস্হা নিতে হবে। দেখা যাক, শেখ হাসিনা দেশে আসলে, সেই বিকল্পের কথা বলেন কিনা!

পানি চুক্তি করেনি ভারত; তবে, সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে; তার মাঝে ৫০০ মিলিয়ন ডলার সামরিক অস্ত্র কেনার জন্য। আগের নেয়া সাড়ে ৩ বিলিয়ন নিয়ে ভারতের কাছে জাতির ঋণ হবে ৮ বিলিয়ন ডলার। মুলধনের অভাবে অনেক দেশ নিজেদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারছে না, চাকুরী সৃস্টি করতে পারছে না। আগের সাড়ে ৩ বিলিয়ন ডলারের আয় থেকে সুদ দেয়া সম্ভব হচ্ছে কিনা, নাকি বাজেট থেকে দেয়া হচ্ছে, সেটা জাতি জানে না, মনে হয়!

আপনি নিজেও হয়তো একটা ব্যবসার কথা ভাবছেন, কিন্তু মুলধন না থাকাতে, সোনালী ব্যাংক ঋণ না দেয়াতে আপনার ব্যবসাটা হচ্ছে না; বসুন্ধরা ইত্যাদিরা ঘরে বসে ঋণ পায়। ঘরবাড়ী সব বিক্রয় করে যারা দুবাই যাচ্ছে, তারা যদি সোনালী ব্যাংক থেকে ঋণ পেতো, মা-বাবার বাড়ী ভিটেটা রক্ষা পেতো; মুলধন নিয়ে আর বেশী বলার দরকার নেই নিশ্চয়; আপনারা মুলধনের গুরুত্ব বুঝেন; সবাই তো মোটামুটি বিবিএ'এর ছাত্র!

জাতিকে না জানিয়ে ঋণ নেয়া সঠিক নয়; প্রতিটি সঠিক দেশে, সরকার কত সময়ে, কতটুকু ঋণ নিতে পারবে, তার একটা পরিমাণ থাকে; তার থেকে বেশী নিতে হলে পার্লামেন্ট থেকে অনুমতি নিতে হয়; অনুমতি নিতে হলে, খরচের খাত দেখাতে হয়। আমাদের সরকার সেইসব নিয়ম ইত্যাদি এখনো প্রবর্তন করেনি, মনে হয়।

উনি ভারত যাওয়ার আগে অবধি, ঋণের কথা বলেননি; আমাদের রিজার্ভ অবশ্যই আমাদের আমদানীর প্র‌য়োজনীয়তা থেকে বেশী; তা'হলে ঋণ কেন? প্রধানমন্ত্রী দেশে এসে ঋনের কারণ ও খাতটা জাতিকে বুঝায়ে বলা সঠিক হবে।

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২
২৬টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×