somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ধর্মনিরপেক্ষ দেশ" কথাটা বুঝা সহজ কিনা?

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"ধর্মনিরপেক্ষ দেশ" কথাটা বুঝা কি কঠিন? হ্যাঁ, কঠিন; যদি রাজনীতি, ফিলোসফী, সমাজ বিজ্ঞান, পলিটিক্যাল ইকোনোমী, ইকোনোমী, ফাইন্যান্স, ইতিহাস, অংক, লজিকে ভালো ধারণা না থাকে "ধর্মনিরপেক্ষ দেশ" কথাটা অনুধাবন করাটা মোটমুটি অসম্ভব। নাকি এটো সাবজেক্টের নাম যোগ করে, আমিই কঠিন করে তুলছি! গূগলে ২ লাইন ডেফিনেশন সাহায্য করবে না; কারণ, শব্দটা হঠাৎ আবিস্কার করা কোন শব্দ নয়; এটা সভ্যতার অংশ হিসেবে রাজনীতিতে যুক্ত হয়েছে, যেভাবে সভ্যতার অংশ হিসেবে রাজতন্ত্র ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে। রাজতন্ত্রের বিলুপ্তি ঘটতে হাজার বছর লেগেছে, "ধর্মনিরপেক্ষ দেশ" টার্মটাও হাজার বছরের সভ্যতার কারণে জন্ম নেয়া একটা শব্দ, এটাকে অনুধাবন করতে, বুঝতে বেশ বড় ধারণা-শক্তির দরকার হচ্ছে। কিছু শব্দ আছে, এগুলো শোনা মাত্র বোঝা যায়; যেমন, "জিং জিং"; "ধর্মনিরপেক্ষ দেশ", সেই ধরণের সোজা শব্দ হয়।

যদিও বাংলাদেশের সংবিধানে "ধর্মনিরপেক্ষতা" একটি মুলনীতি, বাংলাদেশ কখনো ধর্মনিরপক্ষ দেশ নয়; কারণ, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ হিসেব ঘোষণা করার জন্য কোন আইন পাশ হয়নি; সংবিধানে থাকলে, আপনি সেটা মানতে পারেন, বা না মানলেও চলবে; কিন্তু উহার সাথে সাংঘর্ষিক কোন আইন করা যাবে না; যেমন, সংবিধানের কারণে, বাংলাদেশকে ধর্মীয় দেশ করার আইন পাশ করা যাবে না।

"ধর্মনিরপেক্ষতা"কে কি আমি এই পোস্টে জোর করে কঠিন ঘোষণা করছি; আমি কি রহস্যের সৃস্টি করছি? না, যেহেতু এটি একটি কমপ্লেক্স রাজনৈতিক ধারণা, যা মানব সভ্যতার সাথে সাথে ক্রমে রাজনীতির নিয়মে পরিণত হচ্ছে, এটি সাধারণ একটি শব্দ নয়; সেজন্য অনেকে এটিকে সহজে অনুধাবন করতে পারছে না। লজিক, অংক, রাজনীতি সব সময়ই কঠিন ছিল, আজও আছে; যেমন, বাংলাদেশে গড়ে শিক্ষিতদের প্রশ্ন করলে, "আপনি পীথাগোরাসের থিওরী" প্রমাণ করতে পারবেন? চল্লিশ বছরের বেশী বয়স্ক বাংলাদেশের শিক্ষিতদের শতকরা ৬০ জন ইহাকে প্রমাণ করতে পারবে না; কারণ, ইহা লজিক, ইহা বুঝার মত, ইহাকে অনুধাবন করার মতো দক্ষতা থাকতে হবে অংকে। তবে, প্রমান করতে না পারলেও, পীথাগোরাসের থিওরী আছে তা বুঝতে পারবে, স্মরণ করতে পারবে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনতার ৬০% জানবেও না যে, পীথাগোরাসের থিওরী আছে। ধর্মনিরপেক্ষতার ধারণার ব্যাপকতা কিন্তু পীথাগোসারের থিওরী থেকে আরো অনেক অনেক বেশী বৃহৎ ও কঠিন।








সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×