somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তর কোরিয়া নিয়ে অস্হিরতা কমেছে, তুরস্ক নিয়ে বাড়ছে

১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা উপরে উপরে যা দেখছি, এর বাইরেও অনেক চ্যানেল হয়ে কাজ করছে আমেরিকান-চীনা রাজনীতি; মনে হচ্ছে, শী জিনপিং গত ২ দিনে আমেরিকান-উ: কোরিয়ান উত্তেজনা কমায়ে এনেছে; এখন পরিস্কার যে, চীনারা উত্তর কোরিয়াকে লালন পালন করছে। যদিও আমেরিকা ও উ: কোরিয়া গত ২ দিনে কিছুটা শান্ত হয়েছে, সমস্যা কিন্তু চলে যায়নি; কারণ, আমেরিকা কোন অবস্হায় উ: কোরিয়াকে দুর পাল্লার মিসাইল উৎপাদন করতে দিতে পারে না; সাথে সাথে জাপান ও দ: কোরিয়ার মতো অর্থনীতি নিয়ে খেলতে দি্তে পারে না; আবার চীনও এই মহুর্তে তার আমেরিকান ব্যবসা হারাতে পারে না; তবে, প্রত্যেকের নিজস্ব স্ট্রেটেজী আছে, এবং ছুরি ধার দিচ্ছে।

তুরস্কের রেফেরেন্ডাম ( হ্যাঁ, না ভোট) এরদেগানের পক্ষে গেছে, এরদেগান ৫১% থেকে সামান্য বেশী ভোটে জয়ী হয়েছে; তবে, বিশাল ৪৯% বিরোধীতা তাকে অনুসরণ করবে। একদিক থেকে আসলে সে পরাজিত হয়েছে; এরদেগান কমপক্ষে ৮০% ভোট পেয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখেছিল; তা ঘটেনি, এবং বড় শহরগুলো তার বিপক্ষে ভোট দিয়েছে গড়ে ৬০% এর বেশী, ইহা ভয়ংকর সমস্যা। এত কম সাপোর্ট নিয়ে জয়ী হয়ে সে কিভাবে আগামী ১২ বছর টিকে থাকবে? লজিক্যালী, সে আগামী ২ বছরে নতুন করে ১০% মানুষের সমর্থন পাওয়ার থেকে, ১০% মানুষের সমর্থন হারাবে সহজেই।

আপনারা জানেন, এই রেফেরেন্ডাম অনুযায়ী, তুরস্কে প্রাইম মিনিস্টার সিস্টেমের বদলে প্রেসিডেন্ট শাসিত দেশ হলো, আগামী ১২ বছরে প্রেসিডেন্ট নির্বাচন না করলেও চলবে, এবং কুর্দি এলাকাগুলোতে পার্লামেন্টের সীটের সংখ্যা বাড়িয়েছে, যাতে কুর্দীরা পার্লামেন্টে জয়ী হতে না পারে ! ১৯৭৫ সালে, বাংলদেশে এই ঘটনা ঘটায়েছিলেন শেখ সাহেব, এতে উনার জনপ্রিয়তা কমে যায়, এবং এই পদ্ধতি শেষে উনার হত্যাকারীদের সাহয্য করেছে পরোক্ষভাবে।

তুরস্কের বিশাল রাজনৈতিক ইতিহাস আছে, দেশটি অটোম্যান রাজতন্ত্রের পতনের পর নিজভুমে গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে যায়; যদিও দেশটির সব ভুমিই এশিয়ায় দেশটি ইউরোপিয়ান হিসেবে গণ্য করা হয়, এবং ন্যাটোর সদস্য; তাদের অর্থনীতি ছিল ইউরোপিয়ান; এরদেগান মৌলবাদী ইসলামিক ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এশিয়া-মুখী করেছে; একই সাথে দেশটিকে রাশিয়া নিজের দিকে টানছে; রাশিয়ার মতো দেশের সাথে থাকা ভালোই হতো; কিন্তু সমস্যা হচ্ছে, পুটিনও এরদেগানের মত পদ বদলায়ে( প্রিমিয়ার থেকে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থেকে প্রিমিয়ার হয়ে) ১৮ বছর আছে, এবং ভবিষ্যতে পদ ছাড়ার কোন সম্ভাবনা নেই, সেই লোকের সাথে কতদুর যাবে? বিশ্ব পুটিনের মতো দুর্নীতিবাজকে রাশিয়ার মতো বিশাল শক্তির ক্ষমতায় দেখতে চায় না।

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×