somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের বিভক্তি ও তেলের ডলার অস্ত্রের চাহিদা বাড়াচ্ছে

২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছুক্ষণ পর, সৌদীতে ৫০ মুসলিম দেশের নেতারা আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করবে; আলোচ্য বিষয়, "জংগী দমন"; ট্রাম্প সেখানে বক্তব্য রাখবে। সৌদী টেলিভিশন লাইভ দেখাচ্ছে এখন; মুসলিম দেশের নেতারা হলে প্রবেশ করছে। ধরে নিলাম, এই ৫০ দেশ কোন না কোনভাবে জংগী নিয়ে সমস্যায় আছে, অথবা ভবিষ্যতে সমস্যা হতে পারে! ঠিক আছে, এই ৫০ দেশ যদি জংগী নিয়ে সমস্যায় থাকে, তারা বসুক, কিন্তু আমেরিকান প্রেসিডেন্টকে কেন সেখানে থাকতে হবে? এই মুসলিম দেশগুলো নিজেরা বসে এই সমস্যার সমাধান নিয়ে কথা বলছে না কেন?

তারা নিজেরা একত্রে বসতে পারছে না; কারণ, তারা ধর্মীয়ভাবে বিভক্ত: শিয়া, সুন্নী, ওয়াহাবী, কু্দী ও আহমেদিয়া; আবার, এদের নেতৃত্ব দিচ্ছে সৌদী কিংবা ইরান; এবং সৌদী ও ইরান সমস্যা এমন পর্যায়ে আছে যে, আমেরিকা সৌদীর পক্ষে না থাকলে, বহু আগে ইরান সৌদী রাজত্বের অবসান ঘটাতো; কমপক্ষে মক্কা মদীনা দখল করে নিতো; প্রতিটি ইরানী মনেপ্রাণে বিশ্বাস করে যে, সৌদী রাজ পরিবার অন্যায়ভাবে মক্কা মদীনা দখল করে নিয়েছে।

সৌদী আরব আমেরিকার সাহায্য নিয়ে, ৩৫ মুসলিম দেশকে তাদের দলে নিয়েছে; কিন্তু এই ৩৫ দেশেও শান্তি নেই; যেমন, পাকিস্তান সৌদীর পক্ষে থাকার পরও, সেখানে সৌদী ডলারের জংগী আছে, আবার ইরানী ডালারের জংগীও আছে; স্বয়ং পাকী সরকার সৌদীর ডলার পাচ্ছে এদের দমন করার জন্য।

সৌদীদের ইয়েমেন আক্রমনে সাধারণ মানুষের উপর বোম্বিং কোন পর্যায়ে পড়ে? সৌদী সরাসরি সাধারন মানুষের উপর বোমা ফেলেছে; সৌদীর পাইলটেরা যেখানে বিল্ডিং দেখেছে সেখানে বোমা ফেলেছে; তারা কাকে টার্গেট করেছিলো, সরকার, সেনা বাহিনী, নাকি শিয়াদের?

ইরান, সৌদী ও আমেরিকার কারণে সিরিয়ায় ৪ লাখ মানুষ প্রাণ হারায়েছেন, ১০ লাখ মানুষ আহত হয়েছে; ৪ মিলয়ন মানুষ পালিয়ে গেছে; একা লেবাননে ৪ লাখ শিশু প্রবেশ করেছে সিরিয়া থেকে; এটা কি তেলের যুদ্ধ, নাকি শিয়া সুন্নীর যুদ্ধ?

আজকে ট্রাম্প ৫০ দেশকে সোদী ও ইরানের পক্ষে ভাগ করবে, যাতে আগামী ১০/২০ বছরেও জংগী সমস্যার ও শিয়া সুন্নী যুদ্ধের অবসান না ঘটে! গতকাল ১ দিনে ট্রাম্প ১০৯ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় করেছে; আজকে, ৫০ জাতির সাথে আমেরিকানরা অস্ত্র বিক্রয় নিয়ে কথা বলবে।

আমেরিকা চাহে না যে, ৫০ দেশের সবাই সৌদীর পক্ষে যাক; আজকে তারা এমনভাবে কন্ট্রোল করবে যাতে কিছু অংশ আমেরিকার উপর ক্ষিপ্ত হয়ে ইরানের পক্ষে চলে যায়; আমেরিকার জন্য শক্তিশালী ২ মুসলিম পক্ষই ভালো; ওরা একা শক্ত সৌদী জোট দেখতে চাহে না।

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×