somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

পদ্মা-সেতু বানায় চীন, চিকিৎসা করে ভারত ও থাইল্যান্ড, দেশ চালায় কে?

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুয়টের ছাত্ররা নিউইয়র্ক শহরের ঘরবাড়ীর দেখাশোনা করছেন, যাতায়ত ঠিক রেখেছেন, ব্রীজ বানাচ্ছেন, মেরামত করছেন; তা'হলে পদ্মাসেতু চীনারা বানাচ্ছে কেন, বুয়েটের গুলো কোথায়? ৪৬ বছর পরও কি আমাদের প্রকৌশলীদের দরকারী অভিজ্ঞতা হয়নি দেশের টাকায় দেশের ব্রীজ বানানোর? ধরলাম গত ৫/৭ বছরের ছাত্রগুলো ফাঁস-করা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, ইয়াবা বেশী খাচ্ছে, কবিতা বেশী লিখছে, ডর্মে জুয়া খেলছে, ছাত্রলীগ, ছাত্রদল ও শিবির করছে; কিন্তু ১৯৯০ সালের গুলো কোথায়? উনাদের অভিজ্ঞতা তো ২৫/২৬ বছর হয়ে গেছে! আসল কথা হলো তারা পারছে না, পারছে চীনারা।

আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব ঢাকা মেডিক্যালের জিপিএ-৫'দের উপর আস্হা রাখেননি আপনারা দেখেছেন; বর্তমান প্রেসিডেন্ট সামান্য সাধারণ চেক-আপের জন্য জার্মানী অবধি গিয়েছেন; তিনি সব চিকিৎসা করান সিংগাপুরে; শেখ হাসিনা যান আমেরিকা; মানুষজন যান ভারত; যাদের টাকা নেই তারা তাবিজ কিনেন, কিংবা ঢাকা ইউনিভার্সিটি'র মেয়ের মত ভুল চিকিৎসায় প্রাণ হারান কিংবা টাকা হারান।

আমাদের এক ব্লগার মনে হচ্ছে পেশায় ডাক্তার, গতকাল ব্লগ মাথায় তুলেছেন, উনার আঁকা ছবি নাকি অন্য এক ব্লগার কপি করে ফেলেছেন; এটা কি ডাক্তার, নাকি পিকাসো? ডাক্তার হওয়ার সময় পড়ালেখা কি করেছেন কে জানে, ভালো চিত্রকর হয়ে গেছেন!

বুয়েট ও ঢাকা মেডিক্যাল হলো আমাদের সবচেয়ে সিরিয়াস পড়ালেখার লোকজন; এদেরকে অনেকে "জিনিয়াস" বলেন, আমি অতদুর যেতে চাইনি, অন্যদের তুলনায় ভালো ছাত্র বলা যায়; তাদের ৪৬ বছরের অবদান হচ্ছে, পদ্মা বানাচ্ছে চীনারা, আর চিকিৎসা করছে ভারত ও থাইল্যান্ড। এবার ভাবুন দেশ চালাচ্ছে কারা?

দেশ যারা চালাচ্ছেন, এরা তো কোনদিন ক্লাশেও যাবার সুযোগ পাননি, কস্ট করে, সর্বাধিক মধুর ক্যান্টিনে পৌঁছেছেন; কোন সাবজেক্টে নাম লেখায়েছিলেন, সেটাও ঠিক মতো মনে রাখতে পেরেছিলেন কিনা কে জানে! বুয়েটেরগুলো না পারলে চীনারা কাজ চালাচ্ছে, ঢাকা মেডিক্যালেরগুলো না পারলে ভারত ও থাইল্যান্ড আছে, মধর ক্যান্টিনেরগুলো না পারলে, তখন কারা চালাচ্ছে?

মধুর ক্যান্টিনেরগুলো কিছু না পারলেও, তাদের বিকল্প নেই; তারা যা পারে, সেটাই চালাচ্ছে; বোয়িং এর যুগে গরুর গাড়ী, সেটাই আমাদের সরকার, ব্যুরোক্রেট ও পার্টির লোকজন!




সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ রাত ৮:১৭
৩৭টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×