somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ধারণা, শেখ হাসিনা অতি সহজ কেহ নন!

২৬ শে মে, ২০১৭ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমে আমাকে বলতে হচ্ছে, শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশকে চালাচ্ছে, যে অসমভাবে উন্নয়ন করছেন, যে ধরণের অ-সুসম বন্টন করছেন, যেভাবে অসম-সুযোগের সৃস্টি করছেন, মানুষের মৌলিক অধিকারসমুহকে যেভাবে দেখেন, নাগরিকদের সাথে উনার সরকারের যে সম্পর্ক, একজন নাগরিক হিসেবে কোনটাতে আমি সন্তুস্ট নই। এরপর বলতে হয়, বাংলাদেশের ৪৬ বছরের ইতিহাসে, উনি অতি সহজ কোন ব্যক্তিত্ব নন; উনার বাবা উনাকে রাজনীতিতে আনতে চাননি; ঐতিহাসিক কারণে উনাকে আসতে হয়েছে; সেই আসাটা ছিল খুবই চ্যালেন্জিং। বাবার মৃত্যুর মহুর্তে তিনি ইউরোপে ছিলেন; সেদিনই তিনি জানতেন যে, উনাকে অনেক বাধা অতিক্রম করে, পরিবার নিশ্চিন্নকারীদের বিচার করতে হবে; বাবা যেসব ভুল করেছেন, সে ভুলগুলো করা যাবে না।

তাঁকে আওয়ামী লীগের অনেকেই রাজনীতি থেকে দুরে রাখতে চেয়েছিলেন, দেশের ভেতরের ও বাহিরের কিছু শক্তি উনাকে রাজনীতি থেকে দুরে রাখতে চেয়েছিলেন; তিনি সেইসব বাধা একে একে অতিক্রম করেছেন; তিনি আওয়ামী লীগের লাগাম হাতে নিয়েছেন প্রথম; তারপর, আওয়ামী লীগের যারা উনাকে চাননি, তাদের সাথে কথা বলেছেন, তাদের সবাইকে আও্য়ামী লীগে রেখেছেন; কয়েকজন নিজের থেকে সরে গেছেন।

তিনি বাবা ও পরিবারের হত্যাকারীদের দেশের প্রচলিত আইনে বিচারের সন্মুখীন করেছেন। যারা বে-আইনীভাবে ক্ষমতা নিয়ে গিয়েছিল তাদেরকে কন্ট্রোলে আনতে উনার দরকারের চেয়ে অনেক বেশী সময় লেগেছে, কিন্তু এনেছেন। আমি উনার গুণগান গাচ্ছি না, আমি যা দেখেছি; আপনারা যা দেখছেন, সেটাই বলার চেস্টা করছি।

তিনি একটা ব্যাপারে পিছিয়ে আছেন, নাগরিকদের মন জয় করার চেস্টা করেননি কোনদিন; এই কাজটা উনার জন্য সহজ হওয়ার কথা ছিল; কিন্তু তিনি এখানে বেশ পিছনে পড়ে আছেন। এদেশের মানুষ বৃটিশ কলোনী থেকে বের হওয়ার পর থেকেই একটি সুখী জাতি হিসেবে দাঁড়াতে চেয়েছেন, মানুষ সেজন্য মুল্যও দিয়েছেন, সেই চাওয়াতে উনার নামও আছে; মানুষকে ৪৬ বছরে সেই সুযোগ দেয়া হয়নি; সেই সুযোগ দেয়ার মতো সম্পদ ও প্রাকৃতিক অবস্হা ১৯৭২ সাল থেকেই বিরাজ করে আসছে।

কিছু ঐতইহাসিক কারণে, দেশের ক্ষমতা উনি নিজের কাছে রাখতে চান, সেই ধরণের পার্টি উনার আছে; তিনি জাতির চেয়ে পার্টিকে সেইজন্য উপরে স্হান দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটছে, যেখানে উনাকে দুর্বল মনে হচ্ছে; আমার মনে হয়, উনি দুর্বল নন; উনি সবকিছু উনার মতো করে সাজাচ্ছেন; আমার মনে হয়, উনি নিজের শক্তিকে কম দেখায়ে অন্যদের শক্তি মাপছেন; উনাকে এ বছর যত সহজ মনে হচ্ছে, তিনি অত সহজ কেহ নন; কমপক্ষে আমার তাই মনে হচ্ছে!








সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৪
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×