somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পরপর ২ বার হারলে বিএনপি থাকবে না", প্রবাদ সত্য হয়েছে?

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসলে, ১ বার পরাজিত হওয়ার পরই বিএনপি'র থাকার কথা ছিলো না; কিন্তু ২০০১ সালে বিএনপি ফেরত এসেছিলো আওয়ামী লীগের দেশ চালনার অসফলতার কারণে; সেবার ফেরত এসে, এমন সব ব্যবস্হা নিয়েছিল, সেটাই তাদের না ফেরার নিশ্চয়তা'কে বাস্তবায়িত করেছে। ২০১৪ সালে ভোটে না আসার পর(পরাজিত হওয়ার পর), প্রবাদ সত্যে পরিণত হয়েছে; বিএনপি রাজনীতি করে আর ফেরত আসতে পারবে না; মানুষের আওয়ামী লীগ বিরোধীতার কারণে, ও আওয়ামী লীগের নিজস্ব কারণে, বিএনপি'র বিরোধী দলে স্হান হবে আগামী ভোটে, এটুকুই হয়তো বিএনপি'র ভবিষ্যত!

আগামী নির্বাচনে, স্বাভাবিক ভোটেই হয়তো আওয়ামী লীগ জিতে যাবে; তবে, এই বিষয়ে আওয়ামী লীগের নিজের উপর নিজের বিশ্বাস নেই বলেই মনে হয়। গত নির্বাচনে, আও্য়ামী লীগ মানুষের সাথে নিজের যোগসুত্র নিজেই কেটে দিয়েছে; তারপর, ভোটের পর, সেটা আর মেরামত করার জন্য কোন ব্যবস্হা করেনি; ফলে, নিজের উপর আস্হা কম।

আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে বিএনপি'কে পুরোপুরি পেছনে ফেলে নতুন ধারার সৃস্টি করতে পারেনি; তাদের রাজনৈতিক ধারার বিশাল কোন বৈশিস্ঠ্য নেই, যা তাদের ও বিএনপি'র মাঝখানে বড় একটা রেখা টানবে। আধুনিক রাজনীতি হলো, মানুষের মৌলিক অধিকারের লেভেলকে উঁচুতে নেয়ার রাজনীতি, গণতন্ত্রের প্রসার, অর্থনৈতি উন্নয়ন, জীবন যাত্রার মানোন্নয়ন, সমান সুযোগ সৃস্টির রাজনীতি; আওয়ামী লীগ এগুলোতে মনোনিবেশ করেনি এখনো। বিশ্বের সাথে তাল মিলিলে, নিম্ন-অনুপাতে বাংলাদেশের উন্নতি হয়েছে; তবে, উন্নয়নের ফসল খুবই সীমিত মানুষ বে-আইনীভাবে দখল করেছে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়, আওয়ামী লীগ "দুস্ট ব্যবসায়ীদের দোষ দিয়েছে", আজকের চালের দাম বৃদ্ধির জন্যও "দুস্ট ব্যবসায়ীদের দোষ দিচ্ছে"; ৪২ বছরেও দলটি চালের দাম কন্ট্রোল করার মতো দক্ষতা অর্জন করলো না? চালের দাম বাড়াতে সামান্য সংখ্যক মানুষ বে-আইনীভাবে লাভবান হবে।

আওয়ামী লীগের সময়ে সেই পরিমাণ উন্নয়ন হয়েছে, সেটা অর্থনীতির নিয়ম মেনে হয়নি; যেমন দেশে ৫৮টি ব্যাংক হয়েছে; ৫৮টি একই রকম গোস্ঠী তাতে লাভবান হয়েছে; সাধারণ মানুষ থেকে ব্যাংক যেভাবে পাকিস্তানী আমলে লাভবান হয়েছে, এখনো একইভাবেই লাভবান হচ্ছে। দেশে বেসরকারী ইউনিভার্সিটির সংখ্যা সরকারের থেকে ৩ গুণ বেড়েছে, শিক্ষার ব্যয় বেড়েছে হাজার গুণ, মান কমেছে শতগুণ। ৪৬ বছর পর, মানুষ নিজের ভিটা বাড়ী বিক্রয় করে, বে-আইনীভাবে বিদেশ পালিয়ে গিয়ে আয় করার চেস্টা করছে; আসলে
জনতার বিরাট অংশ উন্নয়নের বোঝা বইছে মাত্র।

সেইজন্য এত উন্নয়নের পরও আোয়ামী লীগের নিজের উপর আস্হা নেই; যাক, তারপরও এটা আনুপাতিক হারে বিএনপি থেকে বেশী; এবং দেশের মানুষ উন্নয়ন ও রাজনীতিকে তুলনা করতে একদলের পারফরমেন্সকে অন্য দলের সাথে তুলনা করে, বিশ্বের সাথে তুলনা করে না; সেদিক থেকে আওয়ামী লীগ হয়তো ভালো অবস্হায় আছে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ ভোর ৬:৪৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×