
উপরে তরুণীদের একজন:
নীচের ২ জন প্রাণ হারায়েছেন:

নীচের জন হত্যাকারী:

গতকাল আমেরিকার ওরিগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে, লাইট-ট্রেনের ২ হিজাবপরা তরুণী যাত্রীকে আরেক যাত্রী তিরস্কার করে বলে, "হিজাব পরতে হলে সৌদী চলে যাও"; তরুণীদের রক্ষার্থে এগিয়ে আসেন ইরাক যুদ্ধের এক ভেটেরান, এক নতুন গ্রাজুয়েট ও এক তরুণ কবি; দু:খের বিষয় ভেটেরাণ ও নতুন গ্রাজুয়েট তিরস্কারকারীর চুরির আঘাতে ঘটনাস্হলেই প্রাণ হারান; তরুণ কবিও ভয়ংকরভাবে আহত হয়েছেন, তবে হাসপাতালে বেঁচে আছেন। মনে হয়, আমেরিকায় হিজাবের জন্য এই প্রথম ২ জন আমেরিকায় প্রাণ হারান।
ভেটেরান রিক বেস্ট ৪ ছেলেমেয় রেখে গেছেন; নতুন গ্রাজুয়েট মনে হয়, এ বছরই ব্যাচেলর ডিগ্রি করে বের হয়েছেন; কবি মা আজ গর্ব করে বলেছেন যে, কবির মা হিসেবে তিনি গর্বিত, উনার ছেলে মানুষের পক্ষে কথা বলেন, মানুষের অধিকার নিয়ে কবিতা লিখেন, মানুষের জন্য এগিয়ে গিয়েছিলেন; শুধু ভয় করছেন যে, কবি হয়তো পংগু হয়ে যেতে পারে।
২ তরুণীর একজনকে সকাল থেকে দেখাচ্ছেন, সে কাঁদছে, ও মৃতদের পরিবারের প্রতি কৃতজ্ঞা জানায়েছেন; তবে, আজকে তার পরণে টাইট জিনস ছিল ও মাথায় ছিল বেইসবল ক্যাপ; সে বলেছে যে, এরা ত জন প্রাণের ঝুঁকি নিয়ে তাদের ২ জনকে বাঁচায়েছেন। তরুণীকে স্হানীয় আমেরিকান বলে মনে হয়নি।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



