
হ্যাঁ, পরিস্হিতি অনুসারে সম্পুর্ণরূপে ঠিক; উনার জন্য, দলের জন্য ঠিক; জাতির জন্য ঠিক নয়; জাতির জন্য এগুলো একেকটা সমস্যা, এবং এগুলো যোগ হচ্ছে মাত্র! এগুলো ফিরে ফিরে আসবে, সমধান না হওয়া অবধি বিবিধরূপে ফিরে আসবে।
বিগত বছরগুলোতে, দেশকে বিএনপি-জামাত, ব্যুরোক্রেটরা, মিলিটারী, ব্যবসায়ী, রাজনীতিবিদ নামের জোঁকেরা ও সুবিধবাদী শিক্ষিত শ্রেণী এমন যায়গায় নিয়ে গেছে, দেশের কন্ট্রোল শেখ হাসিনা নিজের হাতে নিতে পেরেছেন পুরোপুরি; বিশেষ করে শিক্ষিত শ্রেণী উনার উপর "পরগাছার" মতো ঝুলে আছে, এবং শিক্ষিত হিসেবে নিজের "মুল্যটা" সমাজ থেকে কয়েকগুণে আদায় করছে, অনেকটা কাজ না করেই; সেটার ফলাফল, শেখ হাসিনা নিজের বুদ্ধিমতো সব চালাচ্ছেন; মুহিত, কুহিত সবই গড়ে শেখ হাসিনার আদেশ পালনকারী মাত্র, এদের দক্ষতা নেই!
মেনন, ইনু, মতিয়া, নাহিদ, মুহিত ভোটে দাঁড়াক, ১টা করে ভোট পাবেন! সেটা শেখ হাসিনা বুঝেন; শেখ হাসিনা জানেন যে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটর প্রধানেরা ভুয়া, এদের শিক্ষাগত যোগ্যতা নেই; তাই এদের সৃস্টির ক্ষমতা নেই; এদের থেকে কিছু আশা করা যায় না, এগুলো উনার উপর পরগাছা; উনার পতন হলে, এগুলো নেই; উনার বাবার পতনের সময়, ও পরে এরা ছিলো না।
তবে, উনি কি দেশকে সঠিক দিকে নিয়ে গেছেন? অবশ্যই না! সমস্যা হলো, উনি এটুকুই জানেন; উনি কখনো মানুষকে পাশে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেননি; উনি শুধু নিজের পার্টির লোকের উপর নির্ভর করেছেন, তাদেরকে সবকিছুতে অগ্রাধিকার দিয়েছেন; তিনি সেটা শিখেছেন বিএনপি থেকে; তিনি বিএনপি'র সিস্টেমে, বিএনপি থেকে ভালোভাবে জোড়াতালি দিয়ে দেশ চালাচ্ছেন। তিনি বাবার ৬ দফা, বাকশালের মননকে, অর্থনৈতিক মডেলকে অনুসরণ করেননি; তিনি পরোক্ষভাবে জেনারেল জিয়ার সিস্টেম চালু রেখেছেন; সেই সিস্টেম জামাত, হেফাজত, সৌদী, আফগানী-বাংগালী জন্ম দিয়েছে, বা লালন করছে।
উনি জানেন, উনার বাবাকে হত্যা করার পর, মিস্টি বিতরণ করা হয়েছিলো, উনাকে সরাতে গিয়ে "জর্জ মিয়া"র জেল হয়েছিল; উনাকে সরাতে পারলে মেজবান হতো।
উনার ভাবনার মাঝে এগুলো ফ্যাক্টর; উনি জানেন, হেফাজত, জামাত উনার জন্য সমস্যা, উনাকে নিজেই এগুলোর সমাধান করে টিকতে হবে।
তবে, উনি এখনো মানুষকে প্রাধান্য দিয়ে, মানুষকে ভালোবেসে যদি সবাইকে সুষম সুযোগ করে দেন, সবার মৌলিক অধিকার উন্নয়নে কাজ করেন, হেফাজত মেফাজত নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না, সব সাধারণ মানুষ এক কাতারে আসবে, সবাই দেশের নাগরিক ও সমান হিসেবে গণ্য হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




