somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

রেনেসাঁর জন্মস্হান, বিশ্বের প্রাচীন ইউনিভার্সিটিগুলো

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বালোনিয়া ইউনিভার্সিটি, ইতালী:
ইতালীর বালোনিয়া শহরে ১০৮৮ সালে প্রতিস্ঠিত হয়েছে এই ইউনিভার্সিটি; বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৮৪ হাজার; ৩০ হাজার ছাত্রছাত্রী পোস্ট-গ্রাজুয়েট প্রোগ্রামে আছে। শুরুতে মেডিসিন, আইন ও ধর্মীয় বিষয়ে পড়ানো হতো; এখন সব বিষয় পড়াচ্ছে!

অক্সফোর্ড ইউনিভার্সিটি, বৃটেন:

১০৯৬ সালে, বৃটেনের অক্সফোর্ড শহরে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখান থেকে, আজ অবধি ৬৪ জন নোবেল পুরস্কার পেয়েছেন, ২৭ জন বৃটিশ প্রাইম মিনিস্টার হয়েছেন; আধুনিক পদার্থবিদ স্টিফেন হকিং এই ইউনিভার্সিটির ছাত্র; বর্তমানে সাড়ে ২২ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে।

সালামাংকা ইউনিভার্সিটি, স্পেন:

এই ইউনিভার্সিটি মাদ্রিদের পশ্চিমে অবস্হিত সালামাংকায় ১১৩৪ সাল প্রতিষ্ঠা করা হয়েছিল; বর্তমানে সাড়ে ৩০ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে। খ্রীস্টোফার কলম্বাস তার বিশ্ব ব্যাপি সমুদ্রপথ আবিস্কারের জন্য প্রয়োজনীয় সাপোর্ট পাবার আশায় এখানকার শিক্ষকদের কাছে নিজের প্ল্যান তুলে ধরেছিলেন।

প্যারিস ইউনিভার্সিটি, ফ্রান্স:

প্যারিস শহরে ১১৬০ সাল থেকে এই ইউনিভার্সিটি কাজ শুরু করেছে; বর্তমানে সাড়ে ৪২ হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছেন এখানে। এ যাবত ৪৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন।

ক্যামব্রীজ ইউনিভার্সিটি, বৃটেন:

অক্সফোর্ডের কিছু শিক্ষক ১২০৯ সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্টা করেন; বর্তমানে সাড়ে ২০ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে; পড়ালেখার দিক থেকে অক্সডোর্ডের সাথে এই ইউনিভার্সিটি প্রতিযোগীতা করে চলছেন এখনো; এবং র‌্যাংকিং'এ অক্সফোর্ড থেকে উপরে আছে এ বছর।

পাদুয়া ইউনিভার্সিটি, ইতালী:

ইতালীর পাদুয়া শহরে ১২২২ সাল থেকে এই ইউনিভার্সিটিতে পড়ালেখা চলছে; বর্তমানে সাড়ে ৬০ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন এখানে। প্রথম থেকে এই ইউনিভার্সিটি সায়েন্সের উপর জোর দিতে থাকে; মেডিসিন, এ্যাস্ট্রোনোমী, রসায়ন, পদার্থৈদ্যা ও আইন পড়াতেন প্রথম থেকেই।


কয়েমব্রা ইউনিভার্সিটি, পর্তুগাল:

এই ইউনিভার্সিটি কাজ শুরু করে ১২৯০ সালে; বর্তমানে এই ইউনিভার্সিটিতে ২৫ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন। ইতালী, স্পেন ও পর্তুগাল কাছাকাছি হলেও, পুরাতন আমলে এই ইউনিভার্সিটিটি পর্তুগালের একমাত্র সায়েন্স সেন্টার ছিলো।

আল আজহার ইউনিভার্সিটি, মিশর:

আরব এলাকায় সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাত এই ইউনিভার্সিটি ৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়; এটি এখনো মুলত ইসলামী শিক্ষার সেন্টার; শুরু হয়েছিল মাদ্রাসা হিসেবে; ১৯৬১ সালে ইউনিভার্সিটির মর্যদা পায়। এখন সেখানে সব আধুনিক বিষয়ও যুক্ত করা হয়েছে। বর্তমানে এই ইউনিভার্সিটিতে ৮০ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৪
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×