
কাতারের সাথে সৌদী গ্রুপের সমস্যা হওয়ার ২/৩ দিনের মাঝেই এরদেগান কাতারে সৈন্য পাঠানোর ব্যবস্হা করে ফেলেছেন; সৌদী ও কাতার ২টিই রাজতন্ত্র; রাজ পরিবার ও আমীর পরিবারের মাঝে কোন গরমিল থাকার কথা নয়; তারপরও রাজায় রাজায় গন্ডগোল হতে পারে; সেটাকে থামানোর দরকার; কিন্তু এরদেগান সৈন্য কেন পাঠাচ্ছে? সৌদী কি কাতার দখল করতে যাচ্ছে?
ব্লগে গত ২ বছর থেকে এরদেগান'এর উপর অনেক আলাপ হয়েছে; বলা হয়েছে যে, এরদেগান তুরস্ককে ভুল দিকে নিয়ে যাচ্ছে। আরবদের সমস্যা ক্রমেই বাড়ছে; সমস্যা হলো, ইরান ও সৌদী প্রতিযোগীতা; ইরান শিয়া অধ্যুসিত এলাকাকে অস্ত্র ও ডলার দিয়ে নিজেদের দলে আনছে; বাশারকে সিরিয়ার বেশীর ভাগ মানুষ চাহেনি, কিন্তু ইরান তাকে ক্ষমতায় রাখতে গিয়ে সিরিয়াকে মাটির সাথে মিশায়ে দিয়েছে; সেই ইরান ও তুরস্ক এখন কাতারের বন্ধু; ঠিক আছে, এটা ইরানের ব্যবসা; কিন্তু ইউরোপের তুর্কীরা কেন ইরান ও সৌদী আরবের ক্রুসেডে যোগদান করছে?
তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে বড় অবস্হানে আছে; সেই হিসেবে তুরস্ক নিজেই সৌদী ও কাতারের সমস্যার মধ্যস্হতা করে, সেটার সমাধান করতে পারতো; এখন সেটা না করে, সে নিজেই সেই সমস্যার অংশ হয়ে গেছে।
যাঁরা ব্লগে, গত ২ বছর এরদেগানের গুণগান গেয়েছেন, বিশ্বে নতুন রাজনীতিবিদের উদ্ভবের কথা বলেছেন, তারা এখন মিলিয়ে দেখুন, তুরস্কের ভুমিকা কি হওয়া উচিত ছিলো, এখন কি হচ্ছে?
অনেকেই একটা বিষয়কে তুলে ধরার চেস্টা করবেন যে, তুরস্ক পুটিনের সাথে মিলে আমেরিকাকে শিক্ষা দেবে; কিন্তু যোগ বিয়োগ করে দেখেন, পুটিন কি সেই অবস্হানে আছে? পুটিন দুর্নীতি করে, পুরো রাশিয়ার সম্পদ নিজে দখল করে বসে আছে, দেশের অপরিসীম সম্পদ মাফিয়ার হাতে; সে নিজে ১৮ বছর ক্ষমটায়; ইউক্রেনকে পুরো অকেজো দেশে পরিণত করেছে; ইউরোপের দেশগুলোতে ভোটের বেলায় হ্যাকিং করে প্রভাব বিস্তার করার চেস্টা করেছে; এই পুটিনের কোন ভবিষ্যত আছে? কেহ নেতা হিসেবে মানবে? সেই পুটিনের সাথে তুরস্ক কেন জড়াচ্ছে? কারণ, এরদেগান তুরস্ককে ভুল পথে নিয়ে গেছে। কাতারে তুর্কি সৈন্য পাঠানো তুরস্কের মানুষের জন্য কোনভাবেই ভালো নয়।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




