somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশাল জনসংখ্যা, ভুমিহীনতা, পাহাড়ের পাদদেশে ঘর

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সালমান রহমানের ইমারত, ফালুর বাড়ী, বেগম জিয়ার ১ টাকার বাড়ী, সুধা সদন, সেক্রেটারীদের বাড়ি, প্রেসিডেন্ট আবদুল হামিদের বাড়ী, বসুন্ধরা ভুমিদস্যুদের আবাসিক এলাকা, উত্তরায় এমপি'দের বাড়ী ও প্লটগুলোয়, বসুন্ধরা মল, যমুনা ফিচার পার্কে বৃস্টির পানিতে মাটির ধবস নামবে না; প্রাকৃতিক কারণেই পাহাড়ের পাদদেশে অবস্হিত কুঁড়ে ঘরগুলো মাটিচাপা পড়বে! এই কুড়েঘরগুলোতে কারা থাকেন? ভুমিহীনরা, দরিদ্র মানুষ, কম আয়ের মানুষ।

বর্তমানে ১৭ কোটীর মাঝে, শতকরা ৩৬ জন ভুমিহীন হিসেবে, ৬ কোটী ১২ লক্ষ বাংগালীর কোন জমি নেই; এদের জমি বসুন্ধরা, আলম ব্রাদার্স, মওলানা ব্রাদার্স, ভুমি মন্ত্রনালয় কৌশলে দখল করে নিয়েছে।

৫৬ হাজার বর্গ মাইলে, যদি ১৭ কোটী মানুষ থাকে, প্রতি বর্গমাইলে থাকে ৩০৩৫ জন বাংগালী; ৩০৩৫ জন বাংগালী যদি ১ বর্গ মাইলে থাকে, দরিদ্রদের ভাগে কোন যায়গাগুলো? একা মেয়র খোকা, ভুতপুর্ব ভুমিমন্ত্রী আব্বাস, মেয়র মহিউদ্দিন ও আবাসিক ব্যবসায়ীরা কি পরিমাণ জমি দখল করেছে? ৪৬ বছরে এমপি, রাজনৈতিক ক্যাডার, পুলিশের লোক, মিলিটারীর লোকজন, সেক্রেটারীরা মিলে কি পরিমাণ জমি দখল করেছে?

সৌদী, মালয়েশিয়া, ইতালী, আমেরিকা, কানাডা ও সাউথ আফ্রিকা যেতে মানুষ কি পরিমাণ জমি বিক্রয় করতে বাধ্য হয়েছে? বসুন্ধরা, মাওলানা ব্রাদার্স, ওবায়দুল কাদেরদের আবাসিক এলাকার জন্য জমি কেনার জন্য কাদের টাকা ব্যবহৃত হয়েছে? বাংলাদেশ ব্যাংকের টাকা, মানুষের টাকা; মানুষের টাকায় মানুষের জমি কেনা, এটাকে ব্যবসা বলে, নাকি দখল?

আমিন জুয়েলার্সের ছেলেরা বড় হচ্ছে, নতুন বাড়ী কিনছে; আফতাব নগরের মালিকের ছেলে বড় হচ্ছে, নতুন বাড়ী কিনছে; সেক্রেটারীর ছেলে নতুন বাড়ী কিনছে; গার্মেন্টের মেয়ের ছেলে বড় হচ্ছে, উহা কি কিনতেছে?

৪৬ বছরের দখলের পর, ৩৬% মানুষ ভুমিহীন হয়ে গেছে; ৪৬ বছরের অন্যায় ব্যবসার কাছে, অন্যায়ের কাছে মানুষ পরাজিত হয়ে, নিজ দেশ ফেলে অন্য দেশে যাবার জন্য জমি বিক্রয় করেছে; আজ তাদের রেমিটেন্সে দেশ চলছে; তারা ফিরে এসে কি জমি আবার কিনতে পারছে?

এসব অন্যায়ের ফলে মানুষকে পাহাড়ের পাদদেশ কুঁড়ে ঘর তুলতে হচ্ছে, ডোবার উপর টংঘর বাঁধতে হচ্ছে; এগুলো অন্যায়; ভুমি সংস্কারের সময় হয়েছে; প্রত্যেক মানুষকে থাকার যায়গা দিতে হবে; বাসস্হানের মালিক হবে মানুষ; বসুন্ধরা, মওলানা ব্রাদার্স, আফতাব নগর, ওয়াদুল কাদেরদের আবাসিক ব্যবসা বন্ধ করা হোক; মানুষকে বাসস্হান দেয়া হোক, সবাই যেন ঘুমাতে পারে, ঘুমের মাঝে যেন মরতে না হয়।


সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×