somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পদ ও অর্থনৈতিক দিক থেকে কোরবানী নিয়ে কথা বলা যায়?

৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেহেতু কোরবানী ধর্মীয় বিষয়, সেটার পালন, জাতীর সামর্থ, অর্থনীতির উপর প্রভাব, ইত্যাদি নিয়ে সাধারণ মানুষের কি কোন বক্তব্য থাকতে পারে, নাকি শুধুমাত্র মাদ্রাসা গ্রাজুয়েট, শফী হুজুর, জামাতের আমীরেরা বলা উচিত? আমাদের মতো সাধারণ মানুষ কিছু বললে কি "ব্লাসফেমী" হয়ে যাবে? মাদ্রাসার গ্রাজুয়েট, শফী হুজুর, বা জামাতের লোকদের ব্যাপারে একটা বিষয় সঠিক যে, উনারা আমাদের দেশ ও জাতি থেকে অনেক বেশী বড় জাতীর অংশ, উনারা বাংগালী নন, উনারা মুসলিম উম্মার অংশ, যার মাঝে সৌদী, দুবাই, ইরান, জর্ডান আছে; উম্মার আরবী অংশ গরু, ভেঁড়া পালন না করেও গরু কোরবানী দিতে পারেন, উনারা উড়োজাহাজে করে গরু, মেষ, উট নিয়ে আসতে পারেন অস্ট্রেলিয়া থেকে; আর আমাদের একমাত্র ভরসা ভারত! আমাদের দরিদ্র উম্মারা মনের দিক থেকে বড়, তাঁরা জাতীর গরু, ছাগল সম্পদ কি পরিমাণ আছে, কি পরিমাণ কোরবানী দিলে জাতীর পশু সম্পদ ব্যালেন্সের মাঝে থাকবে, এসব অংক নিয়ে মাথা ঘামান না; উনারা আরবদের মতো ধনী নন, কিন্তু আরবদের মতো বেহিসেবী।

ইসলাম ধর্ম কোরবাণীর পশু সম্পর্কে যেসব নীতি অনুসরণের কথা বলেছে, তাতে করে ভারতীয় প্রাণী দিয়ে কোরবাণী করা সঠিক না হওয়ার সমুহ সম্ভাবনা; ভারতীয় গরু বাংলাদেশে এলসি করে আনলেও উহা ভারতের মুলনীতির বিপক্ষে চলে যায়, ভারতীয়রা মনে প্রাণে চাহে না যে, তাদের গরু বাংলাদেশে যাক, এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হোক; ভারতীয় আইনের ফাঁক ফোঁকর দিয়ে আনা গরু কোরবাণীর সঠিক নিয়ম কখনো মানছে না।

কোরবাণী যেহেতু সুন্নত কিংবা ওয়াজেব, সেহেতু কোরবাণী করার সময় জাতীর সামর্থকে হিসেবে রাখতে হবে; সালমান রহমান, ওবায়দুল কাদের, বসুন্ধরা, ওরিয়ন, ফালু ও কর্ণেল ফারুক চাইলে বাংলাদেশের সব গরু একদিনে কোরবাণী করে দি্তে পারবেন; তাই বলে কি উনাদেরকে তা করতে দেয়া যাবে? প্রতিটি সেক্রেটারী এক হাজারের বেশী গরু কোরবানী দেয়ার ক্ষমতা রাখেন; ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানদের ক্যাডারদের জন্যও উনার ২টি আলাদা গরুর দরকার; এভাবে হিসেব করলে, এবং দেশীয় প্রাণী দিয়ে কোরবান করলে, বাংলাদেশ আরবদের মতো পশুহীন হয়ে যাবে; আমরা কিন্তু ট্যাংকারে করে সকালবেলা তেল পাঠায়ে, বিকেলে উড়োজাহাজে করে পশু আনার অবস্হানে নেই।

ভারতীয় গরু দিয়ে কোরবাণী করলে কোরবানী হচ্ছে না, এটা মোটামুটি সঠিক; কারণ, ভারতীয় গরু মানে বেআইনী গরু, এবং গরুর মালিক চাহে না যে কেহ তাদের গরুকে খাদ্য হিসেবে ব্যবহার করুক। এখন থাকছে বাংলাদেশের পশু; বাংলাদেশের কত শতাংশ পশু একদিনে কোরবানী দেয়া উচিত, তা হিসেব করে বের করা দরকার, যাতে জাতি পশুশুন্য না হয়, ও বছরের বাকী সময় প্রোটিন পায়।


সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×