somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

ফরহাদ মাজহারের ঘটনাবলী ও মাতৃভুমির সার্বিক স্বাস্হ্য

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাদের মতো, আমিও ফরহাদ মাজহারের ঘটনাবলী অনুসরণ করছি, এবং বিশালভাবে হতাশ হচ্ছি ভেবে যে, সাধারণ মানুষ কিভাবে এই দেশে বসবাস করবে? একমাত্র আফ্রিকার কিছু দেশ, কলম্বিয়া ও মেক্সিকোতে এই ধরণের ঘটনা ঘটতে পারে; ৩০ লাখ মানুষের প্রানের বিনিময়ে অর্জিত এই দেশে এইসব ধরণের ঘটনা সত্যি কল্পনার বাহিরে; এত বড় মুক্তিযুদ্ধের পর, এসব বিষাক্ত মানুষেরা কি করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করলো?

প্রথমেই বলতে হয়, ফারহাদ মাজহার সাহেব সম্পর্কে আমার মনোভাব খুবই খারাপ; উনি নিজকে "কম্যুনিস্ট মনোভাবের" লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন; বামপন্হী নয়, প্রগ্রেসিভ নন, সোস্যালিস্ট নন, সোজাসুজি "কম্যুনিস্ট মনোভাবের" লোক! ব্যাপারটা হলো, পড়ালেখার শুরু পিএইচডি থেকে শুরু করার মতো; তাই, আমি কোনদিন উনার কোন লেখা পড়ে দেখার দরকার মনে করিনি; আসলে, টিভি'তে উনার কথাবার্তা শুনার পর, আমার ধারণা উনি শফিকুর রেহমান ইত্যাদির মতো ফ্রড, এনজিও ফেনজিও নিয়ে ফ্রডের মাঝে ডুবে থাকে। উনি নাকি ভোর রাতে উঠে লিখেন; কি নিয়ে লেখেন উনি? কোন ব্লগার কি কোনদিন পড়েছেন, পড়ে থাকলে আমাদেরকে কিছু আইডিয়া দিতে পারবেন?

আমার জানা মতে উনি বেগম জিয়াকে '৯১ দিনের তান্ডবের' সময় বুদ্ধি মুদ্ধি দিয়েছিলেন; উনার বুদ্ধি যদি ফলটল দিয়ে থাকে, তাহা হলো, বেগম জিয়ার ১ দফা এখনো চলছে অনিদ্দিস্ট কালের জন্য। তার আগে, উনি মনে হয়, শাহবাগের গণজাগরণ মন্চের বিপক্ষে কিসব কথা মথা বলেছিলেন; এবং হেফাজতে অনেক সভায় বক্তব্য রেখেছেন।

যাক, উনি যাই বলেন, যা করেন, এগুলোই ঢাকার এলিটদের জীবন; উনার মতো লোকজনেরাই আমাদের দেশের জন্য এলিট। এই এলিট মাজহার সাহেবকে গতকাল কারা যেন প্রায় গুম করে ফেলেছিল; পুলিশের একাংশ কোন প্রকার তদন্ত ফদন্ত ছাড়াই বলে দিয়েছে যে, এটা "নাটক"। সারা দেশের লোক টিভিতে দেখেছে পুলিশ বলেছে এটা "নাটক"; এখন, এটাকে নাটক ধরে নিয়েই তদন্ত চলতে থাকবে; ফলাফল, তদন্তের আগেই ফলাফল নির্ধারিত।

এই ধরণের ভয়ংকর ঘটনাকে সাধারণ মানুষ অনেকভাবে নিতে পারে, বিতর্কিত করতে পারে; কিন্তু পুলিশ বা সরকার বিনা তদন্তে কি তা করতে পারে? দেশে এসব এলিটদের এই অবস্হা, এখন ভাবুন বাকীদের কি অবস্হা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪১
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×