somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার অদক্ষতার কারণে সাবিনাদের এই দশা

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাত্র বছর খানেক আগে, আইন করা হয়েছে, "চাকরাণীর বয়স ১৪ বছরের উপরে হতে হবে"; বর্তমান সরকারের অধীনে আইনটা হয়েছে; আইনটা ভুল; শ্রমের বয়স কমপক্ষে ১৬ বছরের উপরে হওয়া দরকার; মেয়ে ভৃত্যের বয়স ১৮ বছরের উপর হওয়া দরকার।

সাবিনা খুবই সৌভাগ্যবান যে, সে জীবিত আছে; তার কাছাকাছি বয়সের বহু চাকরাণী মেয়ে প্রান হারায়েছে এই বাংলাদেশে। সাবিনার পক্ষে সারাদেশ প্রতিবাদী হয়েছে; কিন্তু সাবিনার দুভাগ্য যে, যারা সাবিনার পক্ষে প্রতিবাদ করছেন, তাদের ৯৯% ভুল ভাবনার উপর দাঁড়ায়ে প্রতিবাদ করছেন; প্রতিবাদীরা সাবিনার মালিকদের শাস্তি চেয়েছেন, ঘৃনা প্রকাশ করেছেন, এটুকুই; আসলে, এই প্রতিবাদীরা কিশোরীদের চাকরাণী হওয়ার পক্ষে, এদের মগজ ছোট। মালিকদের শাস্তি সাবিনাকে সাহায্য করবে না, সুস্হ হওয়ার পর, তাকে আরেক ঘরে যেতে হবে, এটাই ভুল। আসলে, এটর্নি জেনারেল মেয়েটার পক্ষে এগিয়ে আসা উচিত ছিল ও ক্ষতিপুরণ দাবী করে, মেয়েটাকে পড়ানোর খরচের ব্যবস্হার দরকার ছিলো; হাইকোর্ট সেই পদক্ষেপটি নিজের থেকে এখনো নিতে পারে। সাবিনার সিভিল রাইট আছে, সরকারের কাছে ক্ষতিপুরণ চাওয়ার।

সাবিনার উপর অনেকগুলো পোস্ট পড়েছি ব্লগে; দু:খের বিষয়, তাঁদের ভাবনাও মালিকের শাস্তি চাওয়ার মাঝে সীমাবদ্ধ। বিচার চাইলে শাস্তি হতে পারে, নাও হতে পারে; মালিকের শাস্তিতে সাবিনার পেট ভরবে না, ওর দরকার ক্ষতিপুরণ ও এই চাকরাণী জীবন থেকে বের হওয়া; কিন্তু ব্লগারেরা অতদুর অবধি লিখেননি; ব্লগারেরা চাইলেই যে, হয়ে যাতো তা নয়; ব্লগারদের চিন্তাশক্তির লেভেল বুঝা যেতো।

শেখ হাসিনা, মতিয়া চৌধূরী, রওশন এরশাদ, শিরিণ আক্তার, সাজেদা চৌধুরীর যুগে, কমপক্ষে "১৪ বছর বয়সের চাকরাণী"র ভুল আইনটা কার্যকরী করা তো সম্ভব, সামন্য মগজের দরকার মাত্র। যাদের বাসায় ১৪ বছরের নীচের বয়সের চাকরাণী আছে, তাদেরকে রিপোর্ট করতে বললে, তারা রিপোর্ট করবে; সরকারের একটা ব্রান্চ এই কিশোরীদের দায়িত্ব নেবে, পড়াবে; ভয়ংকর কঠিন কিছু না!

মাত্র ৬ মাস আগে, শেখ হাসিনা "ডিজিটাল বাংলাদেশ'এর এক প্রোগ্রামে প্রায় ৮০ লাখ স্কুলগামী মেয়ের একাউন্টে উপবৃত্তির টাকা ডিপোজিট করেছেন; এই ৮০ লাখের ভেতর কমপক্ষে ২০ লাখ মেয়ের পরিবারের অবস্হা খুবই ভালো; সরকারের ২ পয়সার জন্য এসব পরিবার বসে নেই; এই টাকাগুলো অপ্রয়োজনে দেয়া হয়েছে।

কিন্তু স্কুলের বাহিরে, একই বয়সী ১১ লাখ কিশোরী, যারা চাকরাণী হিসেবে কাজ করছে, তারা এই টাকা হতে বন্চিত হয়েছে; আসলে, টাকাটা কার বেশী দরকার ছিলো? শেখ হাসিনা ভয়ংকর অজ্ঞতার পরিচয় দিয়েছেন, কোথায় টাকা খরচ করতে হবে, কার বেশী প্রয়োজন, সেটি নির্ণয়ে তিনি অদক্ষতার পরিচয় দিয়েছেন; ধনী পরিবারের ২০ লাখ মেয়ের টাকাটা সাবিনার মতো কিশোরীদের জন্য দেয়ার দরকার ছিলো।

১৯৭২ সালে, শেখ সাহেবের উচিত ছিলো আইন করা, কোন কিশোরীকে "চাকরাণী" করা যাবে না; কারো পরিবার পড়াতে অসমর্থ হলে, জাতি সেই কিশোরীর অর্থনৈতিক ও শিক্ষার দায়িত্ব নেবে; তিনি ফেল করেছেন, ১৯৭২ সালের পর, তিনি সবকিছুতে ফেল করেছেন; আজ দেখছি, বাবার মগজ মেয়েও পেয়েছেন।






সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ রাত ২:৩২
৫২টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

শিয়া আচরণে অতিষ্ট হয়ে হযরত আলী (রা.) ও তাঁর শিয়ার বিপক্ষের সত্য প্রকাশ করতে হয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৬ ভোর ৬:৩১



সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭



বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×