somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী প্রাকৃতিক নিয়মেই ধ্বংস হবে।

১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ হয়তো আরো ৪/৫ লাখ বছর টিকে থাকবেন পৃথিবীতে; তারপর অন্য অনেক প্রাণির মতো বিলুপ্ত হয়ে যাবেন প্রকৃতি থেকে। গ্রহ থেকে পানি উদাও হয়ে যাবে এক সময়, তখন সকল প্রাণীর বিলুপ্তি ঘটবে। তারপরও পৃথিবী আরো কয়েক বিলিয়ন বছর থাকবে, হয়তো!

মাত্র ৩ হাজার বছর আগে, সুর্য্, পৃথিবী ও চাঁদ সম্পর্কে মানুষের অনেক ধারণাই ভুল ছিল; ২ হাজার বছর আগে গ্যালাক্সী সম্পর্কে মানুষের কোন পরিস্কার ধরণা ছিলো না; ফলে, তখনার মানুষ পৃথিবী, সুর্য, চাঁদ, আকাশ ও নভোমন্ডল নিয়ে যেসব ধারণা করেছিলেন, তার বেশীর ভাগই অশুদ্ধ ছিল। গত ৮/৯ শত বছরে মানুষের ধারণা ক্রমাগতভাবে রিফাইন হয়েছে; মানুষ সৌর জগত সম্পর্কে সঠিক লজিক্যাল সিদ্ধান্ত টানতে সক্ষম হয়েছেন; সৌর জগতের মতো কোটী কোটী সৌর জগত আছে মহা বিশ্বে।

ধর্মীয় দিক থেকে, মহা বিশ্ব সম্পর্কে তোরা ও বাইবেলে যে ধারণা দেয়া হয়েছে, সেগুলো প্রায় সাড়ে ৩ হাজার বছর, ও ২ হাজার বছর পুর্বের ধারণা; তখনার প্রচলিত ধারণাই লিপিবব্ধ হয়েছিল; সেসব ধারণার ৯৯% ভাগই আজকে বদলে গেছে! যেসব মানুষ আজকের নভোবিদ্যা পড়ার বা বুঝার সুযোগ পাননি, কিন্তু ধর্মীয়দের বক্তৃতা থেকে ৩ হাজার, ২ হাজার বছর আগের ধরণার কথা শুনে আসছেন, তারা অবশ্যই ভুল ধারণা নিয়ে আছেন। শিখার সুযোগ পেলেই মানুষ আজকের আধুনিক ধারণাকেই ধারণ করে থাকেন; আধুনিক ধারণা অংক, লজিক ও সায়েন্সের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পৃথিবী প্রায় সাড়ে ৪ বিলিয়ন বছর আগে সৃস্টি হয়েছে; মানুষ হয়তো ৬/৭ লাখ বছর এই পৃথিবীতে আছেন; মানুষের ফিজিওলোজী, পৃথিবীর পরিবেশ ইত্যাদি থেকে মানুষ অনুমান করছেন যে, মানুষ হয়তো আরো ৪/৫ লাখ বছর টিকে থাকবেন; তারপর অনেক অন্য প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবেন। কিন্তু পৃথিবী আরো কয়েক বিলিয়ন বছর থাকবে; তবে, সব ধরণের জীবনের অবসান হবে আগামী কোটী বছরের মাঝেই; কারণ, পানি থাকবে না।

কেয়ামত কাছে আসছে, এই হচ্ছে, ঐ হচ্ছে, কাহারা বলছেন? এরা সাড়ে ৩ হাজার বছর আগের ধারণার লোকজন। এরা মেনডেলিভের পেরিওডিক টেবল জানে না, এরা বাতাসে কি গ্যাস আছে জানে না; এরা হিউম্যান ফিজিওলোজী বুঝে না; এরা অংক জানে না; এরা আড়াই হাজার বছর আগে পীথাগোরাস যে থিওরী প্রামণ করেছে, সেটা বই দেখেও বুঝে না। এরা বইতে লেখা নিউটনের সুত্র ২ বছর পড়ে পরীক্ষার খাতায় লিখতে পারে না; কিন্তু পৃথিবী কিভাবে ধ্বংস হবে তা জানে? অবশ্যই এরা সঠিকভাবে কিছুই জানে না।

ভুল ধারণা মানুষের জীবনকে ভুলের দিকে নিয়ে যায়; ভুল ধারণার মানুষ সমাজ ও মানবতার জন্য বোঝা, এরা মানুষের জীবনকে অশান্তিতে ভরে দেয়; এরা মানুষকে ভুল পথে পরিচালিত করে। অশিক্ষার অবসান ঘটলেই শুধু মানব সমাজ নতুন জীবনের অধিকারী হবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২
৬৫টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×