somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের শুরুতে বড় আকারের ঋণের দরকার ছিলো

২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭২ সাল, স্বাধীনতাযুদ্ধ শেষ, আমরা রক্ত দিলাম, দেশ পেলাম, এবার দেশ গড়ার পালা; দেশ গড়তে শ্রম দিতে হয়; আনুমানিক ২ কোটী মানুষ বেকার তখন; দিনে, ২ দিনে একবেলা খাচ্ছে মানুষ; কিন্তু বেকার। ১ লাখ ২০ হাজার মুক্তযোদ্ধা বিনা বেতনে, বিনা খাবারে যুদ্ধ করলেন, মরলেন, জাতিকে স্বাধীন করলেন; দেশ স্বাধীন হওয়ার পর, তাঁরা কি পোড়া বাড়ীগুলোর যায়গায় নতুন বাড়ী তুলতে পারতেন না বিনা বেতনে? তাঁরা কি প্রাইমারী স্কুলের জন্য ছালাঘর, হাইস্কুলের জন্য ছালাঘর নির্মাণ করতে পারতেন না বিনা বেতনে? এসব কাজ তো যুদ্ধ থেকে অনেক সোজা, মরতে হচ্ছে না, মারতে হচ্ছে না; নিজের বাড়ীতে ঘুমায়ে, দিনে বিনা বেতনে সরকারী কাজ করা, জাতির কাজ করা; এটা বেকার থাকা থেকে ভালো ছিলো না?

১৯৭২ সাল, বিশ্বব্যাংকের চেয়ারম্যান ম্যাকনামারা আসলেন বাংলাদেেশে; তিনি বাংলাদেশকে খুবই নীচু হারে ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে চাইলেন। তখনকার বাংলাদেশ সরকার, এই নীচু সুদের হারে ৩ বিলিয়ন ডলারের ঋণ নেয়নি; নিয়েছে আমেরিকান রিলিফ। সেই সময়ে বাংলাদেশকে কেহ ১ মিলিয়ন ডলারও ঋণ দিচ্ছিল না, দিচ্ছিল ভিক্ষা। সেদিন ৩ বিলিয়ন ডলার নিয়ে বাংগালীদের পড়ালে আজ অনেক আমেরিকান বাংলাদেশে এসে চাকুরী খুঁজতেন। যারা ফাইন্যান্স বুঝেন, তাদের বুঝতে কস্ট হবে না যে, নতুন স্বাধীন দেশে ৩ বিলিয়ন ডলারের ক্যাপিটেল দেশকে কিভাবে সাহায্য করতো সেই সময়ে!

সেদিন ক্যাপিটেল পেয়েও হারালেন বাংলাদেশ; কমদক্ষ লোকেরা বুঝলেন না যুদ্ধের পর একটা নতুন জাতির জন্য এই ঋণটা কত প্রয়োজনীয় ছিল সেদিন ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪০
৪৯টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×