somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র আন্দোলনের সর্বশেষ ভিকটিম ছিদ্দিকুর রহমান

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিদ্দিক যেন আবার দেখতে পায়, সেই কামনা করছি; উনার চিকিৎসার ফাইন্যান্সের ভার নিয়েছেন বাংলার মানুষ; উনার চিকিৎসা হবে ভারতে; বাংলার ডাক্তারেরা ছাত্র রাজনীতির ক্যাডার ছিলেন, ইয়াবা খেয়ে পার্টি করেছেন, উনারা সিদ্দিকের চিকিৎসা করতে জানেন না; ভারতীয়রা জানেন; আমাদের ডাক্তারেরা জানেন শেখ সাহেবের আদর্শ, জিয়ার আদর্শ, মদীনা সনদ; এরা আদর্শের মানুষ, ভারতীয়রা ও সিংগাপুরের লোকজন হলেন একাডেমিক ও প্রফেশানেল: সিদ্দিকের চোখ রিপেয়ার করবেন, প্রেসিডেন্টের দাঁত লাগাবেন, বেগম জিয়ার পায়ে জোড়াতালি লাগাবেন, শেখ হাসিনার কানের যত্ন নেবেন।

শেখ হাসিনার এডভাইজার, মন্ত্রীদের পার্সোনেল সেক্রেটারীদের চাকুরী হচ্ছে রাজনৈতিক পোস্ট; কিন্তু ইউনিভার্সিটির ভিসি পদে রাজনৈতিক ব্যক্তিদের নিযুক্ত করা ক্রিমিনাল কাজ; ভিসি'রা হবেন একাডেমিক মানুষ, যারা জাতিকে আলোকিত করার দায়িত্ব নেবেন, যাদের ব্রত হবে পুরো জাতিকে শিক্ষিত করে তোলা; জাতির জন্য প্রফেশানেল মানুষ গড়ে তোলা। বাংলাদেশে তা ঘটেনি, একাডেমিক সর্বোচ্চ পদে চলে এসেছে রাজনৈতিক ক্যাডারেরা; এরা ছাত্র জীবনে সাধারণ ছাত্র ছিলো না; এরা সাধারণ ছাত্রদের জীবন সংগ্রাম বুঝার অবস্হানে নেই।

সেশন জট সারানো, সময় মতো ছাত্রদের পরীক্ষা নেয়া, ছাত্রদের ভবিষ্যত প্ল্যান করা ভিসি'দের কাজ; ভিসিদের কাজের তদারক করবেন শিক্ষামন্ত্রী ও দেশের প্রেসিডেন্ট। ছাত্রদের সমস্যা দেখবেন ভিসি; ৭ কলেজের ছেলেদের যেসব সমস্যা নিয়ে ছাত্ররা রাস্তায় গেলো, সেসব সমস্যা আদৌ থাকার কথা নয়; যাক, সমস্যা হয়েই গেছে, ছাত্ররা কি ঢাকা ইউনিভার্সিটির ভিসির সাথে বসে সেটা নিয়ে আলাপ করেছিলেন? তারা স্হানীয় এমপি, মন্ত্রী ও প্রেসিডেন্টের সাথে কথা বলেছিলেন? আমি ঘটনাপ্রবাহ জানি না; পেপার থেকে যা জানলাম, ছাত্ররা রাস্তায় ছিলো, পুলিশ তাদের পিটায়েছে, তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে; এবং একটা গ্যাস শেল খুব নিকট থেকেই সিদ্দিকের চোখে আঘাত করে।

এটা সঠিক যে, ১৯৪৮ সাল থেকে বাংগালী ছাত্ররা যত আন্দোলন করেছেন, বেশীর ভাগই দাবীগুলো ছিল ভুলে পরিপুর্ণ ও প্রতিটি আন্দোলন ছিল চরম পর্যায়ের; যত ছাত্র নিহত ও আহত হয়ে পংগু হয়েছে, পরে কেহ তাদের আর সাহায্য করেনি। ভাষা আন্দোলন যাঁরা করেছিলেন, তাদের বড় অংশই পরে পাকিস্তান সরকারের বড় বড় পোস্টে ছিলেন, জাতির জন্য ভালো কিছু করেননি, মোটামুটি কেহই মুক্তিযুদ্ধে অংশ নেননি। আরো ব্যাপার হলো, যেই অফিসার সিদ্দিকদের উপর গ্যাস শেল ছোঁড়ার অনুমতি দিয়েছেন, তিনি হয়তো ৫/১০ বছর আগেই ঐসব কলেজে পড়েছেন।

সিদ্দিক ভালো ছাত্র ছিলেন বলে মনে হচ্ছে না, তিনি দরকারী কিছু বিষয় এনালাইসিস করে দেখেননি: (১) নির্বাচনের এক, দেড় বছর আগে রাস্তায় নামা কতটুকু নিরাপদ, (২) পুলিশ যদি বাধা দেয়, কি করা উচিত, পুলিশ থেকে কত দুরে থাকা উচিত (৩) উগ্র ছাত্ররা ঘটনাকে কোথায় নেবে (৪) ছাত্র রাজনীতির লোকদের কোন স্বার্থ আছে কিনা! এগুলো সঠিকভাবে ভেবে দেখলে, সিদ্দিক ওখানে যাবার কথা নয়!

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৬
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×