somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষকে এক হতে হলে কিছু স্বপ্ন, আশা ও কারণ থাকতে হয়

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃটিশ আমল থেকে মানুষের স্বপ্ন ছিলো স্বাধীনতা, আশা ছিলো নিজেদের দেশ হবে, কারণ ছিল, মানুষ নিজের পথ নিজে রচনা করতে চেয়েছিলেন, কলোনিয়েল জীবন আর নয়। আজকের স্বপ্ন হলো নিজের দেশ থেকে পালিয়ে যাওয়া: শতকরা ৯০ ভাগ ছাত্র বিদেশে পড়তে চায়, ৯০ ভাগ মানুষ বিদেশে চাকুরী করতে চায়, ১০০ ভাগ মানুষ বিদেশে চিকিৎসা করাতে চায়, ৫০ ভাগ মানুষ দেশ ছেড়ে চিরতরে চলে যেতে চায়!

বিদেশে পড়া, বিদেশে চাকুরী, বিদেশে চিকিৎসা, কিংবা পরিবার নিয়ে চিরতরে চলে যাওয়া কি করে স্বপ্নে পরিণত হলো? নাহিদ সাহেবের মাইজ ভান্ডারী স্কুলে কেহ পড়তে চায় না; শেখ হাসিনার রেলওয়েতে কেহ চাকুরী করতে চায় না; কেহ নাসিম সাহেবের হাসপাতালে যেতে চায় না! আমাদের পুর্ব পুরুষেরা কি চেয়েছিলেন, কেন প্রাণ দিলেন, যদি আমরা নিজের কিছুই চাহি না?

আসলে, বাংগালীরা ঘরকুনো জাতি ছিলেন, এরা বিদেশে যাবার মতো লোক ছিলেন না; বিদেশী বলতে উনারা জানতেন কাবুলীো্যালাদের; এখন নিজেরা কাবুলীওয়ালার মতো হয়ে গেছেন; পরিবারের জন্য আয় করতে চলে যাচ্ছে আরব, আফ্রিকা, আমেরিকা, মালয়েশিয়া, জাপান। কারণ, নতুন দেশে স্বপ্ন ভেংগে গেছে, আশা পুরণ হয়নি, দেশে থাকার সঠিক কোন কারণ নেই!

১৯৬৩ সালে সিংগাপুর বৃটিশ থেকে স্বাধীনতা লাভ করে; এত ছোট যে, নিজে নিজে টিকবে কিনা ভয়ে মালয়েশিয়ার সাথে যোগ দেয়; কিছুদিন যেতে না যেতে, মালয়েশিয়ার ততকালীন সরকার তাদেরকে বিশ্বের অমানুষ খ্যাতি দিয়ে বের হয়ে যেতে বলে; অনেক চেস্টা করেও টিকতে পারেনি, ১৯৬৫ সালে বের হয়ে যেতে বাধ্য হয়। আজকের সিংগাপুরে ১২ লাখ টাকা খরচ করে বাংগালী কাজ করতে যাচ্ছে! কি ঘটেছে সিংগাপুরে?

সবার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সম্ভব হবে না; এবং এটা স্বপ্ন হওয়া সঠিক নয়; নিজ দেশে নিজের পরিবারের সাথে, নিজের জাতির সাথে থাকাই স্বপ্ন হওয়া উচি্ত; ২ জেনারেশনের আশা পুরণ হয়নি, সেটা পৃথিবীর শেষ নয়; এদেশে থাকার মতো এখনও কারণ আছে, অনেক কস্ট করে এই জাতির পত্তন করা হয়েছে। এখন দরকার নতুন স্বপ্নের, নতুন আশার, নতুন কারণের।




সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
৪৪টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×