somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিতরা কেন রাজনীতিতে এক হতে পারছেন না?

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবচেয়ে বড় কারণ হলো, নিজের শিক্ষাগত যোগ্যতাকে শুধুমাত্র জীবিকা অর্জনের কাজে ব্যবহার করা হচ্ছে; বাংলাদেশে জীবিকা অর্জন এখনো কষ্টকর প্রচেষ্টা, জীবিকা অর্জনে অনেক প্রতিযোগীতা; ফলে, একজন শিক্ষিত মানুষ, অন্যজন সমমানের-শিক্ষিত, বা বেশী শিক্ষিতকে প্রতিযোগী হিসেবে নিচ্ছেন; এতে, প্রত্যেকেই কোন না কোনভাবে নিজকে অন্যের চেয়ে বড় পন্ডিত হিসেবে তুলে ধরার চেস্টা করছেন; অনেকেই, সমমানের শিক্ষিতদের সুযোগ মতো নাজেহাল করার চেস্টা করেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতিযোগীতা শিক্ষিতদের ঐক্যের বিপরিতে কাজ করছে।

আরেকটা বড় কারণ হচ্ছে, শিক্ষিতরা সামগ্রিকভাবে অশিক্ষিতদের ঠকায়ে এসেছে দীর্ঘ সময় থেকে; বিশেষ করে বৃটিশ আমলের শেষ দিক থেকে। এখনো একজন থানা পর্যায়ের অফিসারের অফিসে একজন সাধরণ মানষের প্রবেশাধিকার নেই বললেই চলে; এতে করে শিক্ষিত ও সাধারণ মানুষের মাঝে যোজন যোজন দুরত্বের সৃস্টি হয়েছে; সাধারণ মানুষ দেখেছে, শিক্ষিতরা তাদের ঠকায়ে এসেছে যুগে যুগে।

কলোনিয়েল যুগের পর, শিক্ষার প্রসার ঠেকিয়ে দিয়েছেন শিক্ষিতরা নিজেই; পাকী ও বাংলাদেশ আমলে ক্ষমতায় থাকা ব্যুরোক্রেটরা পরিকল্পনা করে মানুষকে মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে আসছে; এতে করে নিজেদের শ্রেনীই বড় হতে পারেনি।

অন্য একটা বড় কারণ, শিক্ষার মান; কলোনিয়েল যুগের পর, যেটুকু শিক্ষার প্রসার ঘটেছে, সেই অনুযায়ী শিক্ষার মান বাড়েনি; অনেক পলিটিক্যাল সায়েন্সের ছাত্রও ঠিক মতো গণতান্ত্রিক ব্যবস্হাকে বুঝতে পারেননি; ফলে, তারা রাজনীতিতে ধর্ম কর্ম মিশায়ে এক জগা-খিচুড়ির সৃস্টি করেছেন, ও আলাদা হয়েছেন!

সমাজে শিক্ষা যদি জীবিকা অর্জন, জ্ঞানের প্রসার ও সমাজের প্রতি অবদানের যোগ্যতা হিসেবে গ্রহন করা হয়, তখন শিক্ষিতদের অবদান চোখে পড়বে, অবদানকে মাপা সম্ভব হবে; তখন শিক্ষিতরা নিজেদের অবস্হান বুঝতে পারবেন; অন্যেরাও অনুধাবন করতে পারবেন। অবদানকারীকে হেয় করার চেষ্টা যে হবে না, তা নয়; তবে, অবদানকারীকে সমাজ বড় চোখে দেখেন সব সময়। শিক্ষিতদের অবদান হতে হবে সবার জন্য ও নিরপেক্ষ। সর্বোপরি, শিক্ষিতদের বুঝতে হবে যে, তারা সমাজের দেয়া সুযোগ গ্রহন করে শিক্ষিত হয়েছেন, সমাজকে সময় মতো বহুগুণে ফেরত দিতে হবে, ও পেছনে-পড়ে-থাকা অংশের ভার বহন করতে হবে; তখই শুধু শিক্ষিতরা রাজনীতিতে নিজেদের অবস্হান শক্ত করতে পারবেন।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×