somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনাজপুরে ফ্লাশ ফ্লাড ও সোনাভানের ৪ ছেলেমেয়ের মৃ্ত্যু

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনারা সংবাদে দেখেছেন, দিনাজপুরের কোন এক এলাকায়, সোনাভান নামে এক মহিলা ফ্লাশ ফ্লাডের ( দুরবর্তী এলাকার এলাকার পানি হঠাৎ এলাকায় স্রোতাকারে প্রবেশ করে বন্যার সৃষ্টি) শুরুতে ৪ ছেলেমেয়েকে নিয়ে এক মাদ্রাসায় যান; সেখানে স্হান না পেয়ে, কিংবা স্বেচ্ছায় আবার ঘরে ফেরার সময় স্রোতের টানে ৪ বাচ্চাকে হারিয়ে ফেলেন; "আশেপাশের মানুষ সোনাভানকে রক্ষা করেন"।

দেখা যাচ্ছে যে, ৪ ছেলেেমেয়েকে নিয়ে সোনাভান যখন বাঁচার চেস্টা করছিলেন, সাথে কোন পুরুষ ছিলো না; একজন মহিলা একা যখন ৪ ছেলেমেয়ে নিয়ে বাঁচার চেস্টা করছিলেন, তাঁর এলাকার অন্য পুরুষেরা তাঁকে কোনভাবে সাহায্য করেনি; তিনি বলেছেন যে, মাদ্রাসার দারোয়ান তাঁকে ওখানে থাকতে দেননি; দারোয়ান নাকি সুপারিনটেনডেন্টকে ফোন করেছিলেন, সুপারিনটেনডেন্ট অনুমতি দেননি।

সোনাভানের এলাকার কোন পুরুষ সোনাভানকে ৪ ছেলেমেয়েসহ সাহায্য করেনি; সেই এলাকার তরুণ, যুবকরা মানসিকভাবে সেই লেভেলে নেই। কিন্ত সরকার কি সোনাভানের ছেলেমেয়েদের রক্ষা করতে পারতো?

পারতো; সরকার ৩ দিন আগে জেনেছে যে, ভারতীয় এলাকা থেকে ফ্লাশ ফ্লাডের পানি আসবে, কিংবা সম্ভানবনা আছে; সরকার টেলিভিশনে ঘোষনা দিতে পারতো যে, "যাদের পাকা বাড়ী আছে, উপরের তলায়, ও ছাদে আশপাশের পরিবারগুলোর বাচ্চা ও মহিলাদের, বা পরিবারকে আশ্রয় দিতে বাধ্য থাকবে, সরকার প্রতি পরিবারকে থাকতে দেয়ার জন্য সপ্তাহে ১০ হাজার টাকা করে দেবেন"। এবং "এলাকার তরুণ ও যুবকেরা নিজ পরিববারকে রক্ষা করার পর, অন্য পরিবারেকে সাহায্য কর‌তেই হবে, বন্যা চলাকালীন সাহায্যকারীদের দৈনিক ১০০০ টাকা করে বে্তন দেয়া হবে; স্হানীয় টিএনও, চেয়ারম্যান, মেম্বার ও স্কুলের শিক্ষকেরা এসব মানুষের সাহায্যের কাজ পরিদর্শন করবেন, লিস্ট করবেন; যারা সাহায্যে অংশ নেবেন, তারা কাজের পর, স্হানীয় মেম্বার, স্কুল শিক্ষক, টিএনও অফিসের লোকজনের কাছে রিপোর্ট করবেন।"

এই পদক্ষেপ নিলে, সরকারের আনুমানিক ১০ কোটী টাকা খরচ হতো দিনাজপুর এলাকায়; মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কমে আসতো; পশু, খাদ্য শস্য ও মুল্যবান মালামাল নিয়ে ১০০ কোটী টাকার বেশী সম্পদ রক্ষা পেতো!


*********** ব্লগের বিরহী কবি, নাইম জাহাংগীর নয়ন'কে দেখছি না কিছুদিন ব্লগে **************




সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×