somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা যেভাবে চুপ, ভবিষ্যতে ভংয়কর কিছু ঘটবে বিশ্বে

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উ: কোরিয়ান সময় সকাল সাড়ে ৫টার দিকে, উত্তর কোরিয়া ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে, যা জাপানের উত্তরাংশের উপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে; মিসাইলটি ২৭০০ কিলোমিটার যেতে সক্ষম হয়েছে; জাপানে আতংকের সৃস্টি হয়েছে; জাপানী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ৪০ মিনিট কথা বলেছে; আজকে জাতি সংঘের জরুরী মিটিং হবে।

আমেরিকা প্রস্তুত, কিন্তু যুদ্ধ আসন্ন নয়।

আমেরিকা টেক্সাস ও লুজিয়ানার বন্যা নিয়ে ব্যস্ত, গত ৩ দিনে টেক্সাসের ৫ মিলিয়ন মানুষ পুরোপুরি পানিবন্দী, হিউস্টন শহর ও আশপাশ ডুবে আছে; আগামী ২ দিনে টেক্সাস ও লুজিয়ানা মিলে ১৫ মিলিয়ন মানুষ পানিবন্দী হবে; আজকে ট্রাম্প টেক্সাস যাচ্ছে; খুবই খারাপ সময়ে উ: কোরিয়া ব্যালাস্টিক মিসাইল টেস্ট করেছে জাপানের উপর দিয়ে; মানুষের মেজাজ খুবই খারাপ; ট্রাম্প যদি এই সময়ে উ: কোরিয়া আক্রমণ করে, মানুষের পুরোপুরি সাপোর্ট পাবে; এটা বিশ্বের জন্য ভয়ানক পরিস্হিতি।

শুধু কোরিয়া আক্রমণই যদি শেষ যুদ্ধ হতো, আমেরিকা অপেক্ষা করে বসে থাকতো না; এই যুদ্ধে রাশিয়া ও চীন ভুমিকা কি হবে, তারা কি করতে পারে, তাদের কি পরিকল্পনা সেটা নিয়ে আমেরিকা ভাবছে; আমেরিকাকে নিজের মানুষ ও বিশ্ব নিয়ে ভাবতে হচ্ছে। যুদ্ধ যদি শুধু মাত্র উ: কোরিয়ার সাথে হয়, তাতেই দ: কোরিয়া ও জাপানও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে; এতেই পৃথিবীর চেহারা বদলে যাবে; শুধু জাপান একা ক্ষতিগ্রস্ত হলে পৃথিবীর বাণিজ্যে ভয়ানক প্রভাব পড়বে।

রাশিয়া বর্তমানে বিশ্ব বাণিজ্যে নেই, এবং সাথে সাথে তারা কারো উপর নির্ভরশীল নয়; এবং কোন জাতির প্রতি তাদের কোন দায়িত্ব নেই; সোস্যালিস্ট যুগে তারা জাপান ও দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে গণ্য করতো; সেই হিসেবে আজও জাপানের এবং দ: কোরিয়ার ক্ষতি কামনা করে আসছে। এদিকে চীন, জাপান ও কোরিয়ার মাঝে জাতিগতভাবে প্রতিযোগীতা আছে; চীনের মানুষ জাপান ও কোরিয়ানদের থেকে নীচু স্তরের মানুষ হিসেবে সেই এলাকায় গণ্য হয়; তারা সোস্যালিজমের সময় থেকে প্রতিযোগীতায় আছে; তারা মানসিকভাবে চায় যে, জাপান ও কোরিয়ার পতন হোক।

যুদ্ধে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, গার্মেন্টস ব্যবসা বন্ধ হবে দীর্ঘদিনের জন্য, এবং খাবার ও তেল কিনতে পারবে না; বিশ্বে খাদ্য উৎপাদন কমে যাবে। বাংলাদেশ সরকারের উচিত হবে জরুরী ভিত্তিতে খাবার, তেল ও কলকারখানার খুচরা যন্ত্রপাতি গুদামজাত করা; সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস বদলায়ে প্রতি বেলায় খাদ্য গ্রহনের পরিমাণ কমানো খুবই দরকারী। সরকারের যে অবস্হা, আনবিক বোমা থেকে রক্ষার জন্য আশ্রয় তৈরি করা সম্ভব হবে না; তবে, জাতির পক্ষে যতটুকু সম্ভব নিজেদের রক্ষার জন্য যায়গা প্রস্তত করতে উপদেশ দেয়ার দরকার।

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×