somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিংগারা গেরিলা যুদ্ধে গেছে; মনে হয়, রোহিংগারা মুছে যাবে

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোহিংগারা গেরিলা যুদ্ধ শুরু করেছে; মনে হয়, এখানেই এই জাতির শেষ; কারণ, বিশ্বে অস্ত্র হাতে নেয়ার জন্য খুবই খারাপ সময় এখন; আগে যেসব জনগোষ্ঠী স্বাধীনতাকামী মানুষদের পক্ষে কথা বলতো, এখন তারা সবাই ভীত; বিশেষ করে মুসলমানদের ব্যাপারে। এই মহুর্তে, বার্মার মুল পার্টনার হচ্ছে চীন; চীন নিজেই উ: পশ্চিম এলাকায় মুসলমানদের বিপক্ষে অভিযান চালাচ্ছে। এদিকে মুসলমানদের পক্ষে ২/১ টা বাক্য হয়তো ইউরোপ থেকে আসার কথা ছিল, কিন্তু সেটা এখন ঘটবে না; ইউরোপ এখন ফিলিস্তিনের পক্ষেও কথা বলছে না।

রোহিংগারা অস্ত্র পাবে শুধু মাত্র পাকিস্তান ও ফিলিপাইন থেকে; ফিলিপাইনের মুসলিমদের পুরোপুরি জংগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে ফিলিপাইন ও আমেরিকা; আর পাকিস্তানের জংগী গ্রুপদের বিরুদ্ধে ভারত ও আমেরিকা কথা বলছে দীর্ঘদিন; ফলে, রোহিংগাদের জংগী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বাংলাদেশ অবশ্যই এই গেরিলা যুদ্ধের বিপক্ষে কথা বলবে; কারণ, বাংলাদেশে সরকার সমানভাবে ভারত, চীন ও আমেরিকার উপর নির্ভরশীল।

এবারের দাংগা এই গেরিলাযুদ্ধের কারণেই শুরু হয়েছে; গত সপ্তাহে রোহিংগা গেরিলারা ৩০টি পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালায়, এতে যদিও রোহিংগাদের পক্ষেই বেশী হতাহত হয়েছে, তারপরও বার্মা পুলিশের ১২ জন নিহত হয়েছে।

রোহিংগাদের সমস্যা ২ দিক থেকে, সরকার ও স্হানীয় বুদ্ধরা; স্হানীয়দের সাপোর্ট না পেলে, কেহ গেরিলা যুদ্ধ করতে পারে না। আরাকানের বেলায় স্হানীয় বুদ্ধরা সরকারী পুলিশ ও সৈন্যদের চেয়ে বেশী ভয়ংকর। এখন সরকার স্হানীয় বুদ্ধদের অস্ত্র দেবে। সবচেয়ে বড় কথা হলো, বার্মিজরা ভয়ংকর নিষ্ঠুর, এরা মানুষকে প্রথমে মেরে ফেলে, অন্য কথা পরে।

রোহিংগারা যদি বিশ্বাস করে যে, তারা বিশ্বের দৃস্টি আকর্ষণ করতে পারবে, সেটি না ঘটার সম্ভাবনাই বেশী; কারণ, অস্ত্র হাতে কাউকে বিশ্ব এখন সহ্য করার মতো অবস্হানে নেই।

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×