somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনগতভাবে বিএনপি ও জাপার বিলুপ্তি হওয়া দরকার

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ সামরিক প্রশাসক হিসেবে দেশের ক্ষমতা দখল করে, মিলিটারী, ডিজিএফআই, ব্যুরোক্রেসী ও প্রশাসনকে ব্যবহার করে, যথাক্রমে বিএনপি ও জাপা গঠন করে , পুরো কাজটাই বেআইনী ও কলংকজনক; এটা পুরোপুরি আইয়ুব খানের মডেল; আইয়ুব খান ক্ষমতায় এসে, নতুন নামে কিছু না করে, মুসলিম লীগের সমান্তরালে, একই নামে দল গঠন করেছিলো, ও মুসলিম লীগের বড় অংশকে এই দলে নিয়ে এসেছিল। বিএনপি ও জাপা গঠনে আমাদের ২ জেনারেলকেই যথাসম্ভব পাকিস্তানের মিলিটারী ইন্টেলিজেন্স আইএসআই সাহায্য করেছে।

শেখ সাহেব হত্যায় কয়েকজন আওয়ামী লীগার যুক্ত থাকায়, জেনারেল জিয়া ভেবেছিলো যে, সে আওয়ামী লীগের একাংশকে সাথে পাবে; পরে তা ঘটেনি। শেখ সাহেব হত্যায় জাসদ বিশালভাবে আনন্দ প্রকাশ করলেও, তাদের থেকেও তেমন কোন নেতাকে জেনারেল জিয়া পায়নি; তখন তিনি মুলত: যেসব বাংগালী পাকিস্তান ভাংগতে চাহেনি, সেই অংশের নেতাদের নিয়ে দল গঠন করেন; অর্থাৎ, প্রাথমিকভাবে বাংলাদেশ বিরোধীরাই উনার দলের মুল শক্তি ছিল।

তিনি দল গঠন করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য; যদি সামরিক আইন চালিয়ে যাওয়া যেতো, তিনি এসব জন্জালের সমন্ময়ে দল গঠন করতেন না; তিনি জেনারেল, তিনি মিলিটারীর শক্তি ও শৃংখলায় বিশ্বাস করতেন; তিনি ডা: বদরুদ্দোজা বা বিরারপতি সাত্তারের ফ্যান ছিলেন না; উনার জগতে গনতন্ত্র বলতে যা ছিলো, সেটা হলো হুকুম দেয়া, আর চেইন অফ কমান্ড; সব মিলিটারীর মত তিনিও ডিক্টেটরশীপে বিশ্বাস করতেন; ডিজিএফআই উনাকে ১৯ দফা নামে একটা এজেন্ডা তৈরি করে দিয়েছিলেন মুলা হিসেবে ঝুলাতে; তিনি ১৯ দফা মুখস্হ করার মতো লোক ছিলেন না, উনি এক দফার লোক ছিলেন, মিলিটারীর শক্তিতে বিশ্বাসী।

তিনি নামকরা সেক্টর কমান্ডার ছিলেন; উনার নামে বাহিনী ছিল, যেড-ফোর্স; উনার অনেক অবদান ছিলো মুক্তিযু্দ্ধে; তবে, নিশ্চয় তিনি সাধারণ মানুষের মতো সামান্য স্বপ্নের লোক ছিলেন না; এবং সেটাকে সিআইএ কাজে লাগায়েছে। অবশ্য, চিরদিনই রহস্য হয়ে থাকবে যে, তিনি নিজেই সিআইএ'এর কাছে গিয়েছিলেন, নাকি সিআইএ উনাকে টার্গেট করেছিলো!

তিনি জীবিত থাকাকালীন, বিএনপিকে উনার মত মতো চলতে হয়েছিল; নেতারা উনার ক্রীতদাসের মতো ছিলো; কারো কোন মতামত ছিলো না; কিন্তু দু:খের বিষয়, তিনি যেই পথ ধরে এসেছিলেন, সেই পথেই চলে গেছেন; কিন্তু উনার সৃস্ট বিষবৃক্ষ, অন্যায়ভাবে সৃস্টি-করা দল রয়ে গেছে, যারা জাতিকে মারাঠার মতো লুন্ঠন করে, মুক্তিযুদ্ধের স্বপ্নকে লাথি মেরে ধুলায় মিশায়ে দিয়েছে। জাতিকে শুদ্ধ রাজনীতিতে ফিরে যেতে হলে, বে-আইনীভাবে গঠিত এই দলের, ও একই মডেলে গঠিত জাপার বিলুপ্তির দরকার আছে ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২১
৪২টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×